ইরাকের অভ্যন্তরীণ ব্যাপারে এরদোগানের হস্তক্ষেপ কাম্য নয়: বাগদাদ
https://parstoday.ir/bn/news/west_asia-i36664-ইরাকের_অভ্যন্তরীণ_ব্যাপারে_এরদোগানের_হস্তক্ষেপ_কাম্য_নয়_বাগদাদ
ইরাকের স্বেচ্ছাসেবি গণবাহিনীর বিরুদ্ধে তুর্কি প্রেসিডেন্টের বক্তব্যের সমালোচনা করেছে বাগদাদ। ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদির দফতর থেকে প্রকাশিত এক বিবৃতিতে আংকারার প্রতি আহ্বান জানানো হয়েছে, তারা যেন বাগদাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো থেকে বিরত থাকে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২২, ২০১৭ ১৫:০০ Asia/Dhaka
  • ইরাকের অভ্যন্তরীণ ব্যাপারে এরদোগানের হস্তক্ষেপ কাম্য নয়: বাগদাদ

ইরাকের স্বেচ্ছাসেবি গণবাহিনীর বিরুদ্ধে তুর্কি প্রেসিডেন্টের বক্তব্যের সমালোচনা করেছে বাগদাদ। ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদির দফতর থেকে প্রকাশিত এক বিবৃতিতে আংকারার প্রতি আহ্বান জানানো হয়েছে, তারা যেন বাগদাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো থেকে বিরত থাকে।

বিবৃতিতে বলা হয়েছে স্বেচ্ছাসেবি গণবাহিনী অধিকৃত ভূখণ্ড দায়েশমুক্ত করার অভিযানে ইরাকের অন্যান্য বাহিনীর পাশাপাশি একযোগে কাজ করে গুরুত্বপূর্ণ বিজয় ছিনিয়ে এনেছে। বিবৃতিতে ইরাকের স্বেচ্ছাসেবি গণবাহিনীকে দেশের একটি বাহিনী হিসেবে উল্লেখ করে বলা হয়েছে এই বাহিনী দেশ ও জনগণের অত্যন্ত বিশ্বস্ত বন্ধু,অন্য কোনো দেশের অনুসারী নয়।

মধ্যপ্রাচ্যসহ এ অঞ্চলের প্রধান হুমকি সন্ত্রাসবাদ মোকাবেলায় সহযোগিতা করার জন্য তুরস্কের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়েছে, আংকারা যেন বাগদাদের অভ্যন্তরীণ ব্যাপারে কোনোরকম হস্তক্ষেপ না করে।

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান গত বুধবার ইরাকের স্বেচ্ছাসেবি গণবাহিনীকে “সন্ত্রাসবাদী সংগঠন” বলে করেছেন। তার প্রতিবাদে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় সেদেশে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূতকে তলব করে।

২০১৪ সালে আমেরিকা তার পশ্চিমা মিত্রদের নিয়ে সৌদিআরব ও তুরস্কসহ কোনো কোনো আরব দেশের সামরিক ও আর্থিক সহযোগিতায় দায়েশ সন্ত্রাসীদের দিয়ে ইরাকের ওপর হামলা চালিয়ে, নির্মম অপরাধযজ্ঞ চালিয়ে উত্তর ও পশ্চিম ইরাকের কিছু অংশ দখল করে নেয়। ইরাকের স্বেচ্ছাসেবি গণবাহিনী তখন থেকে আজ পর্যন্ত সফল অভিযান চালিয়ে অধিকৃত এলাকার বেশিরভাগ ভূমি মুক্ত করেছে।#

পার্সটুডে/নাসির মাহমুদ/২২