সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা করায় ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ এরদোগান
সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালানোয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। সিরিয়ার হোমস প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ট্রাম্প পূর্ববর্তী প্রেসিডেন্ট বারাক ওবামার চেয়ে দৃঢ় মনোভাবের পরিচয় দিয়েছেন বলে দাবি করেছেন তিনি।
আজ (শুক্রবার) ইস্তাম্বুলে আটলান্টিক জ্বালানি শীর্ষ সম্মেলনে এ কথা বলেন তিনি। এরদোগান বলেন, হামলা চালাতে দেরি করেছে তবে তুরস্ক একে স্বাগত জানায়।
এছাড়া এরদোগান দৃঢ় আশা ব্যক্ত করে বলেন, আগামী মাসের মাঝামাঝি ট্রাম্পের সঙ্গে তার সাক্ষাৎ হবে সে সময়ে আঙ্কারা-ওয়াশিংটনের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট নতুন অধ্যায় সংযোজন করবেন।
চলতি মাসের ৭ তারিখে ভূমধ্যসাগরের দুই যুদ্ধজাহাজ থেকে হোমস প্রদেশের আশ-শাইরাত বিমান ঘাঁটিতে ৫৯টি টমাহক ক্ষেপণাস্ত্র হামলা করেছিল আমেরিকা।#
পার্সটুডে/মূসা রেজা/২৮