ইরাক-জর্দান সীমান্তে ভারী অস্ত্র ও সেনা মোতায়েন করল সিরিয়া
-
সিরিয়ার সেনাবাহিনীর ট্যাঙ্ক
ইরাক ও জর্দান সীমান্তের কাছে একটি মরুভূমিতে সিরিয়া বিপুল সংখ্যক সেনা মোতায়েন করছে বলে খবর পাওয়া গেছে। দামেস্কের বিরুদ্ধে সম্ভাব্য স্থল আগ্রাসন চালানোর লক্ষ্যে আমেরিকা এবং তার মিত্রদেশ গুলো ওই এলাকায় তাদের সেনা উপস্থিতি জোরদার করছে বলে খবর বের হওয়ার পর সিরিয়া এ ব্যবস্থা নিয়েছে বলে মনে করা হচ্ছে।
সিরিয়ার সেনা এবং তাদের মিত্রবাহিনী ট্যাঙ্ক এবং ভারী সামরিক সরঞ্জাম নিয়ে গত কয়েকদিনে সাবা বিয়ার শহরে অবস্থান নিয়েছে বলে গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে সন্ত্রাসী গোষ্ঠী আজ (সোমবার) জানিয়েছে।
গত সপ্তাহে সিরিয় বাহিনী কৌশলগত দামেস্ক-বাগগদাদ মহাসড়কের কাছে অবস্থিত ওই প্রত্যন্ত শহরটি তাকফিরি সন্ত্রাসীদের কাছ থেকে পুনরুদ্ধার করে। শহরটি যাতে পশ্চিমাদের মদদপুষ্ট ফ্রি সিরিয়ান আর্মি বা এফএসএ সন্ত্রাসীদের কবলে না পড়ে সেই লক্ষ্যে সিরিয়ার সরকার সেখানে সেনা মোতায়েন করে বলে মনে করা হচ্ছে।
এদিকে, সিরিয়ার সেনাবাহিনী সেখানে ভারী অস্ত্র এবং সামরিক যান মোতায়েন করেছে বলে ফ্রি সিরিয়ান আর্মি বা এফএসএ'র কথিত দক্ষিণাঞ্চলীয় ফ্রন্টের মুখপাত্র ইসাম আল রেইস ফরাসি বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন।#
পার্সটুডে/বাবুল আখতার/১৫