ইয়েমেনি যোদ্ধাদের নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা: নিহত ৬ সৌদি সেনা
জুন ২৯, ২০১৭ ২০:০১ Asia/Dhaka
ইয়েমেনের যোদ্ধাদের নতুন করে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ছয় সৌদি সেনা নিহত হয়েছে। ইয়েমেনের সেনা সদস্য এবং পপুলার কমিটির যোদ্ধারা সম্মিলিত ভাবে সৌদি আরবের নাজরান ঘাঁটিতে এ হামলা চালিয়েছে।
আরবিভাষী আল-মাসিরাহ্ নেটওয়ার্ক আজ(বৃহস্পতিবার) এ খবর দিয়েছে। ক্ষেপণাস্ত্রটি সৌদি আশ-শাবাখা ঘাঁটিতে আঘাত করেছে বলে বলে খবরে উল্লেখ করা হয়েছে।
ইয়েমেনে যোদ্ধারা সম্প্রতি রিয়াদের বিরুদ্ধে তাদের পাল্টা হামলা জোরদার করেছে। ২০১৫ সালের ২৬ মার্চ থেকে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট দেশটির ওপর এক তরফা বিমান আগ্রাসন চালিয়ে যাচ্ছে।#
পার্সটুডে/মূসা রেজা/২৯
ট্যাগ