সামরিক চুক্তির জন্য কারো অনুমতির দরকার নেই: এরদোগান
https://parstoday.ir/bn/news/west_asia-i41302-সামরিক_চুক্তির_জন্য_কারো_অনুমতির_দরকার_নেই_এরদোগান
কাতারের সঙ্গে চলমান সংকট নিরসনে সৌদি আরব যেসব দাবি পেশ করেছে আবারো তা প্রত্যাখ্যান করেছে তুরস্ক।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ০১, ২০১৭ ২২:২৫ Asia/Dhaka
  • কাতারের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন মুহাম্মাদ আল-আতিয়া (বামে) ও তুর্কি প্রেসিডেন্ট 
রজব তাইয়্যেব এরদোগান
    কাতারের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন মুহাম্মাদ আল-আতিয়া (বামে) ও তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান

কাতারের সঙ্গে চলমান সংকট নিরসনে সৌদি আরব যেসব দাবি পেশ করেছে আবারো তা প্রত্যাখ্যান করেছে তুরস্ক।

দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, সৌদি আরব ও তার মিত্র আরব দেশগুলোর পক্ষ থেকে কাতারে তুর্কি সামরিক উপস্থিতির অবসান ঘটানোর দাবি অসম্মানজনক। তিনি পরিষ্কার করে বলেন, সামরিক সহযোগিতা চুক্তির জন্য কোনো দেশের অনুমতির প্রয়োজন নেই।

এরদোগান আরো বলেছেন, তুরস্ক কাতারে যেসব সেনা মোতায়েন করেছে তা কোনো সুনির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়। তুরস্ক সফরে যাওয়া কাতারের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন মুহাম্মাদ আল-আতিয়ার সঙ্গে বৈঠকে এরদোগান এসব কথা বলেছেন। বৈঠকে এরদোগান বলেন, “আমাদের সাধারণ ধারণা হচ্ছে যে, চলমান সংকটের সমাধান সম্ভব। এজন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখা দরকার।”

এদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কাতারের আমির ও বাহরাইনের রাজার সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন। এ সময় তিনি কূটনৈতিক উপায়ে চলমান সংকট নিরসনের ওপর আবারো জোর দিয়েছেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২