কাতার-আমেরিকা চুক্তি: সৌদি বলছে অপর্যাপ্ত; অবরোধ চলবে
https://parstoday.ir/bn/news/west_asia-i41970-কাতার_আমেরিকা_চুক্তি_সৌদি_বলছে_অপর্যাপ্ত_অবরোধ_চলবে
সন্ত্রাসবাদে অর্থ যোগান দেয়ার বিরুদ্ধে লড়াইয়ে জন্য কাতার ও আমেরিকার মধ্যে গতকাল একটি চুক্তি হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন দোহা সফরের সময় এ চুক্তি হয়।  
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১২, ২০১৭ ১২:৪৭ Asia/Dhaka
  • সংবাদ সম্মেলনে টিলারসন (বামে) ও আবদুর রহমান আলে সানি
    সংবাদ সম্মেলনে টিলারসন (বামে) ও আবদুর রহমান আলে সানি

সন্ত্রাসবাদে অর্থ যোগান দেয়ার বিরুদ্ধে লড়াইয়ে জন্য কাতার ও আমেরিকার মধ্যে গতকাল একটি চুক্তি হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন দোহা সফরের সময় এ চুক্তি হয়।  

চুক্তি সইয়ের পর কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মাদ বিন আবদুর রহমান আলে সানি বলেছেন, “আজ কাতার হচ্ছে প্রথম দেশ যারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমেরিকার সঙ্গে কোনো সমঝোতা স্মারকে সই করেছে; কাতারের ওপর যেসব দেশ অবরোধ আরোপ করেছে তাদেরকেও আমরা এ সমঝোতা স্মারকে সই করে শরীক হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি।” চুক্তি অনুসারে কাতার ও আমেরিকা সন্ত্রাসীদের তহবিল যোগানোর উৎস চিহ্নিত করবে এবং নানা তথ্য আদান-প্রদানে সহযোগিতা করবে।

এদিকে, সৌদি আরব ও তার মিত্ররা কাতার এবং আমেরিকার মধ্যে সই হওয়া চুক্তিকে সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের জন্য অপর্যাপ্ত বলে মন্তব্য করেছে। চার আরব দেশ এক বিবৃতিতে বলেছে, তাদের চাপের কারণে কাতার এ চুক্তি করতে বাধ্য হয়েছে। দোহার বিরুদ্ধে অবরোধ অব্যাহত থাকবে বলেও ঘোষণা দিয়েছে চার দেশ।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১২