৩ মার্কিন সেনা হত্যার বিচার: যাবজ্জীবন কারাদণ্ড হলো জর্দানি সেনার
https://parstoday.ir/bn/news/west_asia-i42304-৩_মার্কিন_সেনা_হত্যার_বিচার_যাবজ্জীবন_কারাদণ্ড_হলো_জর্দানি_সেনার
জর্দানের একটি সামরিক আদালত তিন মার্কিন সেনা হত্যার দায়ে আজ(সোমবার) দেশটির এক সেনাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে। আরব এ দেশটির দক্ষিণের এক বিমান ঘাঁটিতে ঢোকার মুখে এ তিন মার্কিন সেনা প্রশিক্ষক নিহত হয়েছিলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৭, ২০১৭ ১৩:১৮ Asia/Dhaka
  • ৩ মার্কিন সেনা হত্যার বিচার: যাবজ্জীবন কারাদণ্ড হলো জর্দানি সেনার

জর্দানের একটি সামরিক আদালত তিন মার্কিন সেনা হত্যার দায়ে আজ(সোমবার) দেশটির এক সেনাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে। আরব এ দেশটির দক্ষিণের এক বিমান ঘাঁটিতে ঢোকার মুখে এ তিন মার্কিন সেনা প্রশিক্ষক নিহত হয়েছিলেন।

গত বছরের ৪ নভেম্বর মার্কিন সেনাবাহিনীর গ্রিন বেরেটবাহী গাড়ির বহর বিমান ঘাঁটিতে ঢোকার  চেষ্টা করলে তা  লক্ষ্য করে গুলি চালানো হয়।

মামলার  বিবাদী ফার্স্ট সার্জেন্ট মারিক আত-তুওয়েহা আদালতে নিজেকে নির্দোষ  দাবি করেন। তিনি বলেন, ঘাঁটিতে আক্রমণ চালানো হচ্ছে বলে প্রতীয়মান হওয়াতেই গুলি চালানো হয়েছিল।

আদালত থেকে তাকে বের করে নিয়ে যাওয়ার পথে তিনি বলেন, জর্দানের রাজার প্রতি আমার পুরো সম্মান রয়েছে এবং আমি আমার দায়িত্ব পালন করছিলাম।

গত বছরের ঘটনার পর দেয়া বিবৃতিতে জর্দান বলেছিল, নির্দেশ অমান্য করে ঢুকে পড়ার কারণেই মার্কিন গাড়ি বহর লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছিল। এদিকে,  নিহত এক মার্কিন সেনার বাবা এবং অপর জনের বোন আজ আদালতে উপস্থিত ছিলেন। এর আগে নিহত মার্কিন সেনাদের স্বজনরা এ মামলা চালানোর বিষয়ে জর্দানের সমালোচনার করেছেন।#

পার্সটুডে/মূসা রেজা/১৭