ফিলিস্তিনের ৩ স্যাটেলাইট টিভির দপ্তর সিলগালা; প্রতিবাদ চলছে
https://parstoday.ir/bn/news/west_asia-i47650-ফিলিস্তিনের_৩_স্যাটেলাইট_টিভির_দপ্তর_সিলগালা_প্রতিবাদ_চলছে
ফিলিস্তিনের পশ্চিম তীরে হামলা চালিয়ে কয়েকটি স্যাটেলাইট চ্যানেল ও প্রোডাকশন কোম্পানির দপ্তর বন্ধ করে দিয়েছে ইহুদিবাদী ইসরাইলি সেনারা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১৮, ২০১৭ ১৫:৩৬ Asia/Dhaka
  • ফিলিস্তিনের ৩ স্যাটেলাইট টিভির দপ্তর সিলগালা; প্রতিবাদ চলছে

ফিলিস্তিনের পশ্চিম তীরে হামলা চালিয়ে কয়েকটি স্যাটেলাইট চ্যানেল ও প্রোডাকশন কোম্পানির দপ্তর বন্ধ করে দিয়েছে ইহুদিবাদী ইসরাইলি সেনারা।

ইরানের সংবাদ সংস্থা মেহের জানিয়েছে, ইসরাইলি সেনারা পশ্চিম তীরের আল-খলিল, রামাল্লাহ, নাবলুস, তুলকারাম ও বেথেলহামে হামলা চালিয়ে 'ফিলিস্তিন আল ইউম', 'আল-কুদস' ও 'আল-আকসা' টিভি চ্যানেল এবং প্রোডাকশন কোম্পানি 'ট্রান্স মিডিয়া' ও 'পাল মিডিয়া'র দপ্তর সিলগালা করে দিয়েছে। এছাড়া, ইহুদিবাদী সেনারা প্রোকাডশন কোম্পানি 'ট্রান্স মিডিয়া'র প্রধান আমের আল জাবারিসহ দুই ফিলিস্তিনিকে আটক করেছে। 

ফিলিস্তিনি পতাকা

এর আগেও ইসরাইলি সেনারা সাংবাদিকদের লক্ষ্য করে গুলি চালিয়েছে এবং কয়েকজন সাংবাদিককে আটক করেছে। 

ফিলিস্তিনের বিভিন্ন সংগঠন বিশেষকরে ইসলামিক রেডিও অ্যান্ড টিভি ইউনিয়ন মিডিয়ার বিরুদ্ধে হামলার নিন্দা জানিয়েছে। ইসলামিক রেডিও অ্যান্ড টিভি ইউনিয়ন এক বিবৃতিতে বলেছে, এ পদক্ষেপের মাধ্যমে মিডিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ইহুদিবাদী ইসরাইল।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৮