মার্কিন অবস্থানে ইরানি হামলার ক্ষয়ক্ষতির ছবি প্রকাশ নিষিদ্ধ করল ওয়াশিংটন
https://parstoday.ir/bn/news/event-i158256-মার্কিন_অবস্থানে_ইরানি_হামলার_ক্ষয়ক্ষতির_ছবি_প্রকাশ_নিষিদ্ধ_করল_ওয়াশিংটন
পার্সটুডে: মার্কিন অবস্থানগুলোতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার ক্ষয়ক্ষতি সম্পর্কে স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ থেকে তোলা ছবি প্রকাশ নিষিদ্ধ করেছে।
(last modified 2026-04-06T12:02:24+00:00 )
এপ্রিল ০৫, ২০২৬ ১৭:০২ Asia/Dhaka
  • উপগ্রহ থেকে তোলা ইসরায়েলের ন্যাভাটিম বিমান ঘাঁটির ক্ষয়ক্ষতির ছবি
    উপগ্রহ থেকে তোলা ইসরায়েলের ন্যাভাটিম বিমান ঘাঁটির ক্ষয়ক্ষতির ছবি

পার্সটুডে: মার্কিন অবস্থানগুলোতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার ক্ষয়ক্ষতি সম্পর্কে স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ থেকে তোলা ছবি প্রকাশ নিষিদ্ধ করেছে।

ওয়াশিংটন এ ধরনের ছবি সরবরাহের কাজে জড়িত সব কোম্পানিগুলোকে বলেছে তারা যেন পশ্চিম এশিয়ায় ইরানের সঙ্গে সংঘাত-সম্পর্কিত এ ধরনের কোনও ছবি প্রকাশ ও সরবরাহ না করে।

বিশ্বজুড়ে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে তোলা ছবি সরবরাহের কাজে জড়িত অন্যতম প্রধান বড় কোম্পানি ‘প্ল্যানেট’ জানিয়েছে মার্কিন সরকার তাদেরকে বলেছে তারা যেন এ ধরনের ছবি প্রকাশের ওপর অ-সীমিত পর্যায়ের নিষেধাজ্ঞা বাস্তবায়ন করে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র হামলাগুলোর ক্ষয়ক্ষতি, বেসামরিক নাগরিকদের হতাহত হওয়া ও অবকাঠামোর ধ্বংস বিষয়ে নিরপেক্ষ তদন্ত অনুষ্ঠানের পথ বন্ধ করার পদক্ষেপ নিল।

মার্কিন ও ইসরায়েলি অবস্থানগুলোতে ইরানি হামলাগুলোর ভয়াবহ ক্ষয়ক্ষতি গোপন রাখার এই চরম সেন্সরমূলক ওয়াশিংটনের এ পদক্ষেপ সম্পর্কে বিশ্লেষকরা বলছেন, মার্কিন সরকার যখন দাবি করছে যে ইরানের ওপর তারা বিজয়ী হচ্ছে তখন তারা সেটা বিশ্বকে দেখাতে চায় কিন্তু এক মাসের জন্য উপগ্রহের ছবি প্রকাশ নিষিদ্ধ করার পদক্ষেপ নেয়ার অর্থ হল যুদ্ধের আসল অবস্থা তারা গোপন রাখতে চান।

ইহুদিবাদী ইসরায়েলও ইরানি হামলাগুলোর ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির ছবি বা ভিডিও প্রকাশ নিষিদ্ধ করেছে এবং এ জন্য জরিমানা ও এমনকি কারাদণ্ড দেয়া হবে বলেও নিজ নাগরিক ও সাংবাদিক মহলকে সতর্ক করে আসছে। উপসাগরীয় কোনো কোনো আরব সরকারও একই ধরনের পদক্ষেপ নিয়েছে। কিন্তু তা সত্ত্বেও এ ধরনের অনেক ছবি ও ভিডিও প্রকাশ হচ্ছে।  #

পার্সটুডে/এমএএইচ/০৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন