ইয়েমেনে আগ্রাসন: সৌদি সেনাদের স্থলযুদ্ধের প্রশিক্ষণ দিচ্ছে ব্রিটেন
https://parstoday.ir/bn/news/west_asia-i48921-ইয়েমেনে_আগ্রাসন_সৌদি_সেনাদের_স্থলযুদ্ধের_প্রশিক্ষণ_দিচ্ছে_ব্রিটেন
দারিদ্রপীড়িত ইয়েমেনে সৌদি আরবের বর্বর আগ্রাসনে সহায়তা করছে ব্রিটেন। ব্রিটেনের দৈনিক ডেইলি মেইল আজ (রোববার) জানিয়েছে, ব্রিটিশ সেনারা সৌদি সেনাদেরকে গোপনে প্রশিক্ষণ দিচ্ছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২৬, ২০১৭ ১০:০০ Asia/Dhaka
  • ইয়েমেনে আগ্রাসন: সৌদি সেনাদের স্থলযুদ্ধের প্রশিক্ষণ দিচ্ছে ব্রিটেন

দারিদ্রপীড়িত ইয়েমেনে সৌদি আরবের বর্বর আগ্রাসনে সহায়তা করছে ব্রিটেন। ব্রিটেনের দৈনিক ডেইলি মেইল আজ (রোববার) জানিয়েছে, ব্রিটিশ সেনারা সৌদি সেনাদেরকে গোপনে প্রশিক্ষণ দিচ্ছে।

সৌদি আরব ২০১৫ সালের ২৬ মার্চ থেকে ইয়েমেনের ওপর বর্বর সামরিক আগ্রাসন শুরু করেছে এবং এ পর্যন্ত ১২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

ডেইলি মেইল বলছে, ব্রিটিশ সেনারা ‘অপারেশন ক্রসওয়েজ’ নামে সৌদি সেনাদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করছে এবং চলতি মাসের গোড়ার দিকে ভুলবশত ব্রিটিশ সেনারা প্রশিক্ষণের একটি ছবি ফেইসবুকে আপলোড করে।

রয়্যাল রেজিমেন্ট অব স্কটল্যান্ডের দ্বিতীয় ব্যাটালিয়ন থেকে ৫০ জন সেনা প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিচ্ছে। তারা সৌদি আরবের পদাতিক বাহিনীর সেনাদেরকে স্থলযুদ্ধের কৌশল শিক্ষা দিচ্ছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৬