ইয়েমেনে মানবিক বিপর্যয় এড়ানোর চেষ্টা করুন: সৌদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী
-
ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে (বামে) এবং সৌদি রাজা সালমান
ইয়েমেনে ওপর নিষ্ঠুর অবরোধ শিথিল করা ও দেশটিতে সামরিক আগ্রাসনের কারণে সৃষ্ট মানবিক বিপর্যয় এড়ানোর জন্য রাজতান্ত্রিক সৌদি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে।
সৌদি সফরের সময় গতরাতে রাজা সালমান বিন আব্দুল আজিজ ও যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী বৈঠক করেন এবং সে সময় তিনি এ আহ্বান জানান। থেরেসা মে'র কার্যালয় থেকে আজ (বৃহস্পতিবার) দেয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
বিবৃতিতে দাবি করা হয়, প্রধানমন্ত্রী থেরেসা এ কথা পরিষ্কার করে বলেছেন যে, মানবিক বিপর্যয় এড়ানো সম্ভব হলে বাণিজ্যিক সরবরাহ আবার শুরু হতে পারে। মানবিক বিপর্যয় এড়ানোর বিষয়টি আমলে নিতে দু পক্ষ একমত হয়েছে।
২০১৫ সালের ২৬ মার্চ থেকে সৌদি আরব প্রতিবেশী ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন চালাচ্ছে এবং ব্রিটেন ও আমেরিকা সেই আগ্রাসনে রিয়াদকে অব্যাহতভাবে সমর্থন দিয়ে আসছে। আগ্রাসন শুরুর পর থেকে ব্রিটেন এ পর্যন্ত ৪৪৪ কোটি ডলারের অস্ত্র বিক্রির জন্য রিয়াদরে সঙ্গে চুক্তি সই করেছে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩০