বায়তুল মুকাদ্দাসে দূতাবাস সরিয়ে নেবে না জাপান
https://parstoday.ir/bn/news/west_asia-i50471-বায়তুল_মুকাদ্দাসে_দূতাবাস_সরিয়ে_নেবে_না_জাপান
ইহুদিবাদী ইসরাইলের রাজধানী তেল আবিব থেকে দূতাবাস সরিয়ে বায়তুল মুকাদ্দাস শহরে নেবে না জাপান। একথা ঘোষণা করেছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কানো। তিনি জোর দিয়ে বলেছেন, সংলাপের মাধ্যমেই পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরের মর্যাদা ঠিক করতে হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২৭, ২০১৭ ১৫:৫৯ Asia/Dhaka
  • জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কানো
    জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কানো

ইহুদিবাদী ইসরাইলের রাজধানী তেল আবিব থেকে দূতাবাস সরিয়ে বায়তুল মুকাদ্দাস শহরে নেবে না জাপান। একথা ঘোষণা করেছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী তারো কানো। তিনি জোর দিয়ে বলেছেন, সংলাপের মাধ্যমেই পবিত্র বায়তুল মুকাদ্দাস শহরের মর্যাদা ঠিক করতে হবে।

গতকাল (মঙ্গলবার) জর্দানের রাজধানী আম্মান সফরের সময় দেশটির পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদির সঙ্গে বৈঠকে কানো আরো বলেন, তারা আমেরিকার পথ অনুসরণ করে বায়তুল মুকাদ্দাসে দূতাবাস সরিয়ে নেবে না। বৈঠকে জর্দানের পররাষ্ট্রমন্ত্রী সাফাদি বলেন, সরাসরি সংলাপ ও জাতিসংঘে পাস হওয়া প্রস্তাব অনুসারে বায়তুল মুকাদ্দাসের মর্যাদা নির্ধারিত হতে হবে।

বায়তুল মুকাদ্দাস শহর

গত ৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বায়তুল মুকাদ্দাস শহরকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন এবং তেল আবিব থেকে সেখানে দূতাবাস সরিয়ে নেয়ার কথা ঘোষণা করেন। এরপর  বিশ্বজুড়ে ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ ও সমালোচনার ঝড় ওঠে। গত বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাসের মাধ্যমে ট্রাম্পের ঘোষণা বাতিল করার সিদ্ধান্ত হয়।#         

পার্সটুডে/ সিরাজুল ইসলাম/২৭