তুর্কি সামরিক অভিযানের প্রতিবাদে জাতিসংঘে চিঠি পাঠাল সিরিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i52341-তুর্কি_সামরিক_অভিযানের_প্রতিবাদে_জাতিসংঘে_চিঠি_পাঠাল_সিরিয়া
তুর্কি সেনা অভিযানের প্রতিবাদ জানিয়ে জাতিসংঘে চিঠি দিয়েছে সিরিয়া। সার্বভৌমত্ব লঙ্ঘন করে তুরস্ক সেদেশে আগ্রাসন চালাচ্ছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদের চেয়ারম্যানের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
ফেব্রুয়ারি ০২, ২০১৮ ০০:৪৮ Asia/Dhaka
  • তুর্কি ট্যাংক বহর
    তুর্কি ট্যাংক বহর

তুর্কি সেনা অভিযানের প্রতিবাদ জানিয়ে জাতিসংঘে চিঠি দিয়েছে সিরিয়া। সার্বভৌমত্ব লঙ্ঘন করে তুরস্ক সেদেশে আগ্রাসন চালাচ্ছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদের চেয়ারম্যানের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে।

দামেস্ক বলেছে, সামরিক আগ্রাসনের বিষয়ে আংকারার মিথ্যাচার অব্যাহত রয়েছে এবং আত্মরক্ষার কথা বলে আগ্রাসনকে যৌক্তিক হিসেবে তুলে ধরার চেষ্টা করছে।

সিরিয়ার চিঠিতে আরও বলা হয়েছে, আনুষ্ঠানিক অনুমোদন ছাড়া সিরিয়ার ভূখণ্ডে যে কোনো সামরিক অভিযানকে আগ্রাসন হিসেবে গণ্য করা হবে এবং সে অনুযায়ী তা মোকাবিলা করা হবে। তুর্কি সামরিক অভিযান জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন বলে সিরিয়া উল্লেখ করেছে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে শক্তি প্রয়োগ ঠেকাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে দামেস্ক।

গত ২০ জানুয়ারি থেকে সিরিয়ার আফরিন এলাকায় সামরিক অভিযান চালাচ্ছে তুরস্ক। সিরিয়ার গেরিলা গোষ্ঠী ওয়াইপিজিকে নির্মূল করতেই এ অভিযান চালানো হচ্ছে বলে আংকারা দাবি করেছে। তুরস্ক বলছে, ওয়াইপিজি সেদেশের নিরাত্তার জন্য হুমকি হয়ে উঠেছে।

তবে আফরিনে হামলার জন্য সিরিয়ার সরকারের কোনো অনুমতি নেয় নি তুরস্ক। সিরিয়া প্রথম থেকেই তুর্কি সামরিক অভিযানকে আগ্রাসন হিসেবে বিবেচনা করে আসছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২