জঙ্গিবিমান বিক্রির চুক্তি প্রমাণ করে হামলায় মদদ দিচ্ছে ব্রিটেন: ইয়েমেন
https://parstoday.ir/bn/news/west_asia-i54185-জঙ্গিবিমান_বিক্রির_চুক্তি_প্রমাণ_করে_হামলায়_মদদ_দিচ্ছে_ব্রিটেন_ইয়েমেন
ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মানবিক বিপর্যয় সৃষ্টিকারী সৌদি আরবের কাছে টাইফুন জঙ্গিবিমান বিক্রির সিদ্ধান্ত নিয়ে ব্রিটেন আবারও প্রমাণ করেছে তারা আগ্রাসী শক্তির পৃষ্ঠপোষক। ৪৮টি টাইফুন জঙ্গিবিমান বিক্রির বিষয়ে লন্ডন ও রিয়াদের মধ্যে চুক্তি সইয়ের পর ইয়েমেনের পক্ষ থেকে এ প্রতিক্রিয়া দেখানো হলো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১০, ২০১৮ ০৮:৫৯ Asia/Dhaka
  • সৌদি হামলায় ধ্বংসপ্রাপ্ত কয়েকটি ভবন (ফাইল ফটো)
    সৌদি হামলায় ধ্বংসপ্রাপ্ত কয়েকটি ভবন (ফাইল ফটো)

ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মানবিক বিপর্যয় সৃষ্টিকারী সৌদি আরবের কাছে টাইফুন জঙ্গিবিমান বিক্রির সিদ্ধান্ত নিয়ে ব্রিটেন আবারও প্রমাণ করেছে তারা আগ্রাসী শক্তির পৃষ্ঠপোষক। ৪৮টি টাইফুন জঙ্গিবিমান বিক্রির বিষয়ে লন্ডন ও রিয়াদের মধ্যে চুক্তি সইয়ের পর ইয়েমেনের পক্ষ থেকে এ প্রতিক্রিয়া দেখানো হলো।

ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গণমাধ্যমকে বলেছেন, ইয়েমেন পরিস্থিতির বিষয়ে ব্রিটিশ সরকার উদ্বিগ্ন বলে মাঝে মধ্যে যেসব বক্তব্য প্রকাশিত হয় তা শুধুই লোকদেখানো এবং এবারের সিদ্ধান্তের মাধ্যমে এ বাস্তবতা আবারও সুস্পষ্ট হয়েছে। কারণ তাদের দেয়া জঙ্গিবিমানগুলো ইয়েমেনের নিরপরাধ মানুষকে হত্যার জন্যই ব্যবহার করা হবে। 

ইয়েমেন অবিলম্বে জঙ্গিবিমান বিক্রির চুক্তি বাতিল করে মানুষ হত্যা ঠেকানোর জন্য ব্রিটিশ পার্লামেন্টের প্রতি আহ্বান জানিয়েছে। ব্রিটেন আগ্রাসী শক্তি সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির মাধ্যমে সব আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে বলে ইয়েমেনের কর্মকর্তা জানিয়েছেন। 

২০১৫ সালের ২৬ মার্চ থেকে ইয়েমেনে হামলা শুরু করেছে সৌদি আরব ও তার মিত্র দেশগুলো। সৌদি নেতৃত্বাধীন হামলায় এ পর্যন্ত হাজার হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১০