হামলার পরও অফিসে হাজির হন বাশার আসাদ (ভিডিও)
এপ্রিল ১৪, ২০১৮ ১১:২৭ Asia/Dhaka
আমেরিকা ও তার মিত্রদের হামলার পরও আজ (শনিবার) রাজধানী দামেস্কে প্রেসিডেন্ট প্রাসাদে অফিস করছেন বাশার আসাদ। দেশটির প্রেসিডেন্ট প্রাসাদের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করে এ তথ্য জানানো হয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, স্যুট পরা বাশার আসাদ একটি ব্যাগ হাতে দপ্তরে প্রবেশ করছেন।
মার্কিন হামলার হুমকির মধ্যে প্রতিদিনই তাকে রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকতে দেখা গেছে। কয়েকদিন আগে দামেস্কে নিজের দপ্তরে ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী আকবর বেলায়েতির সঙ্গে তাকে বৈঠক করতে দেখা গেছে। বৈঠকের সময় আসাদ ছিলেন হাস্যোজ্বল।#
পার্সটুডে/এসএ/১৪
ট্যাগ