সিরিয়ায় হামলার ২৪ ঘণ্টা আগে ইসরাইলকে জানিয়েছে আমেরিকা
https://parstoday.ir/bn/news/west_asia-i55812-সিরিয়ায়_হামলার_২৪_ঘণ্টা_আগে_ইসরাইলকে_জানিয়েছে_আমেরিকা
সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলার কথা ইহুদিবাদী ইসরাইলকে আগেভাগে জানিয়ে দিয়েছিল আমেরিকা। একটি ইসরাইলি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলেছে, শনিবার ভোররাতে আমেরিকা, ফ্রান্স ও ব্রিটেন সিরিযায় হামলা শুরু করার ১২ থেকে ২৪ ঘণ্টা আগে তেল আবিব এ সংক্রান্ত একটি বার্তা পায়।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
এপ্রিল ১৫, ২০১৮ ০২:০২ Asia/Dhaka
  • ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
    ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলার কথা ইহুদিবাদী ইসরাইলকে আগেভাগে জানিয়ে দিয়েছিল আমেরিকা। একটি ইসরাইলি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলেছে, শনিবার ভোররাতে আমেরিকা, ফ্রান্স ও ব্রিটেন সিরিযায় হামলা শুরু করার ১২ থেকে ২৪ ঘণ্টা আগে তেল আবিব এ সংক্রান্ত একটি বার্তা পায়।

ইসরাইলি সূত্রের এ খবর শনিবার তেল আবিবে নিযুক্ত মার্কিন দূতাবাসের একজন মুখপাত্র নিশ্চিত করেন।

ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সিরিয়ায় পশ্চিমা শক্তিগুলোর সমন্বিত হামলার প্রশংসা করেছেন।

সিরিয়ার রাজধানী দামেস্কের নিকটবর্তী দুমা শহরে দেশটির সেনাবাহিনী গত ৭ এপ্রিল রাসায়নিক হামলা করেছিল বলে দাবি করে পশ্চিমা শক্তিগুলো। ওই হামলার প্রতিক্রিয়ায় শনিবার ভোররতে সিরিয়ার বিভিন্ন সামরিক অবস্থানে একযোগে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা চালায় আমেরিকা, ফ্রান্স ও ব্রিটেন।

সাগরে মোতায়েন যুদ্ধজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালায় আমেরিকা

সিরিয়া সরকার দুমায় রাসায়নিক হামলা চালানোর দাবিকে ‘রাসায়নিক মিথ্যাচার’ বলে অভিহিত করে বলেছে, পূর্ব গৌতায় সেনাবাহিনীর অগ্রাভিযান প্রতিহত করার উদ্দেশ্যে রাসায়নিক হামলার কল্পকাহিনী প্রচার করেছে সন্ত্রাসী ও তাদের পৃষ্ঠপোষক পশ্চিমা সরকারগুলো।

এ ছাড়া, রাশিয়া বলেছে, সিরিয়ার দুমা শহরে রাসায়নিক হামলা চালানোর কোনো প্রমাণ মস্কোর কাছে নেই। ওই কথিত ঘটনাকে পুঁজি করে সিরিয়ায় সামরিক আগ্রাসন চালানোর ব্যাপারে আমেরিকাসহ ইউরোপীয় দেশগুলোকে সতর্ক করেছিল রাশিয়া।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৫