হুথি হামলায় মার্কিন ড্রোন ভূপাতিত; আমিরাতি ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ওপর হামলা
https://parstoday.ir/bn/news/west_asia-i56006-হুথি_হামলায়_মার্কিন_ড্রোন_ভূপাতিত_আমিরাতি_ক্ষেপণাস্ত্র_ব্যবস্থার_ওপর_হামলা
ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হুদাইদা প্রদেশে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে হুথি আনসারুল্লাহ সমর্থিত বিমান প্রতিরক্ষা ইউনিট। আল-মায়াদিন নিউজ নেটওয়ার্ক এ খবর দিয়েছে। তবে বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু জানানো হয় নি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১৯, ২০১৮ ০৬:১৬ Asia/Dhaka
  • মার্কিন এমকিউ-৯ ড্রোন
    মার্কিন এমকিউ-৯ ড্রোন

ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হুদাইদা প্রদেশে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে হুথি আনসারুল্লাহ সমর্থিত বিমান প্রতিরক্ষা ইউনিট। আল-মায়াদিন নিউজ নেটওয়ার্ক এ খবর দিয়েছে। তবে বিষয়টি নিয়ে বিস্তারিত কিছু জানানো হয় নি।

এদিকে, ইয়েমেনের একটি সূত্র জানিয়েছে, দেশটির জনপ্রিয় আনাসরুল্লাহ যোদ্ধা ও তাদের অনুগত সেনারা সংযুক্ত আরব আমিরাতের পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ডিপোতে হামলা চালিয়েছে। তায়িজ প্রদেশের বন্দরনগরী মোখায় এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করা হয়েছিল। এসব ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অনুগত সেনাদের সুরক্ষা দেয়ার জন্য মোতায়েন করা ছিল।   

ইয়েমেনে সংযুক্ত আরব আমিরাতের ক্ষেপণাস্ত্র ডিপোতে হুথি যোদ্ধাদের ড্রোন হামলা

২০১৫ সালের ২৬ মার্চ থেকে সৌদি আরব ও কয়েকটি আরব মিত্রদেশ ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। রাজনৈতিক ও সামরিক বিশ্লেষকরা মনে করেন, মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাব ধরে রাখা ও বাবুল মান্দাব প্রণালীর নিয়ন্ত্রণ ঠিক রাখাসহ কয়েকটি লক্ষ্য নিয়ে সৌদি নেতৃত্বাধীন আরব দেশগুলো আমেরিকার হয়ে এ যুদ্ধ করছে। তবে সৌদি আরব এখনো কোনো লক্ষ্যই অর্জন করতে পারে নি।# 

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৯