ইসরাইলের সঙ্গে সম্পর্ক করা হারাম: লেবাননের মুফতি
https://parstoday.ir/bn/news/west_asia-i57396-ইসরাইলের_সঙ্গে_সম্পর্ক_করা_হারাম_লেবাননের_মুফতি
লেবাননের প্রভাবশালী মুফতি শেইখ রাশিদ কাব্বানি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা হারাম। কোনো মুসলমানেরই উচিত নয় ইসরাইলের সঙ্গে আপোশ করা। তিনি আজ (বুধবার) এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১৬, ২০১৮ ১৩:৫০ Asia/Dhaka
  • শেইখ রাশিদ কাব্বানি
    শেইখ রাশিদ কাব্বানি

লেবাননের প্রভাবশালী মুফতি শেইখ রাশিদ কাব্বানি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা হারাম। কোনো মুসলমানেরই উচিত নয় ইসরাইলের সঙ্গে আপোশ করা। তিনি আজ (বুধবার) এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন।

তিনি আরও বলেছেন, ফিলিস্তিন হচ্ছে মুসলিম ভূখণ্ড। মুসলমানদের এই ভূখণ্ডকে ইহুদিবাদীরা ১৯৪৮ সালে দখলে নিয়েছে। ফিলিস্তিনকে মুক্ত করা ফিলিস্তিনিদের পাশাপাশি বিশ্বের সব মুসলমানের জন্য ফরজ। এক বিঘত ভূমির বিষয়েও আপোশ করা যাবে না।

মুফতি কাব্বানি বলেন, ফিলিস্তিন ও পবিত্র স্থানগুলো মুক্ত করার জন্য সবার পক্ষ থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। 

এদিকে, লেবাননের সিডন অঞ্চলের জুমার নামাজের ইমাম শেইখ আফিফ নাবলুসি বলেছেন, ফিলিস্তিন হচ্ছে মুসলমানদের প্রথম কেবলা। আমেরিকা যত চেষ্টাই চালাক না কেন ফিলিস্তিন ইস্যুকে মুসলমানদের মন থেকে মুছে ফেলতে পারবে না। 

গত সোমবার সব আন্তর্জাতিক আইন ও নীতিমালা লঙ্ঘন করে মার্কিন সরকার তেল আবিব থেকে দূতাবাস বায়তুল মুকাদ্দাসে স্থানান্তর করেছে। এর প্রতিবাদে সেদিন গাজার মানুষ ব্যাপক বিক্ষোভে অংশ নেয়। এ সময় ইহুদিবাদী সেনাদের হামলায় ৬০ ফিলিস্তিনি শহীদ ও অন্তত তিন হাজার ব্যক্তি আহত হয়।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৬