ইরানের পরমাণু কর্মসূচির বিরুদ্ধে কঠোর বক্তব্য দিল আরব আমিরাত
https://parstoday.ir/bn/news/west_asia-i57556-ইরানের_পরমাণু_কর্মসূচির_বিরুদ্ধে_কঠোর_বক্তব্য_দিল_আরব_আমিরাত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পদাঙ্ক অনুসরণ করে ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আনোয়ার গারগাশ। তিনি দাবি করেছে, ইসলামি প্রজাতন্ত্র ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২০, ২০১৮ ০১:০২ Asia/Dhaka
  • সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আনোয়ার গারগাশ
    সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আনোয়ার গারগাশ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পদাঙ্ক অনুসরণ করে ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আনোয়ার গারগাশ। তিনি দাবি করেছে, ইসলামি প্রজাতন্ত্র ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে।

গারগাশ এমন সময় এ হাস্যকার দাবি করলেন যখন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা- আইএইএ এখন পর্যন্ত অসংখ্যবার এ খবরের সত্যতা নিশ্চিত করেছে যে, ইরান কখনো পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করেনি।

আরব আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে মার্কিন সরকারের অবস্থানকে সমর্থন করাই তার দেশের নীতি। ইরানের পরমাণু কর্মসূচি থেকে ট্রাম্পের বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তকেও সমর্থন করেন গারগাশ।

ট্রাম্পের সিদ্ধান্ত ঘোষিত হওয়ার পর ইউরোপীয় দেশগুলো পরমাণু সমঝোতা অক্ষুণ্ন রাখার ঘোষণা দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন আরব আমিরাতের এ মন্ত্রী। তিনি এ সমঝোতাকে বাঁচিয়ে রাখার প্রচেষ্টা থেকে বিরত থাকতে ইউরোপের প্রতি আহ্বান জানান।

গারগাশ মার্কিন সরকারের সঙ্গে সুর মিলিয়ে আরো দাবি করেন, পরমাণু সমঝোতাকে ব্যবহার করে তেহরান মধ্যপ্রাচ্যে নিজের প্রভাব বিস্তার করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গত ৮ মে ইরান বিরোধী ভিত্তিহীন অভিযোগগুলোর পুনরাবৃত্তি করে পরমাণু সমঝোতা থেকে তার দেশকে বের করে নেয়ার ঘোষণা দেন। আন্তর্জাতিক অঙ্গনে তার এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা হয়।  পরমাণু সমঝোতার বাকি দেশ ও পক্ষগুলো অর্থাৎ ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, চীন, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়ন কঠোরভাবে এ সমঝোতা বাস্তবায়নের কাজ চালিয়ে যাবে বলে ঘোষণা দিয়েছে।

তবে মধ্যপ্রাচ্যে আমেরিকার মিত্র সৌদি আরব, ইহুদিবাদী ইসরাইল, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন সরকার মার্কিন প্রেসিডেন্টের ইরান বিরোধী ঘোষণাকে স্বাগত জানিয়েছে।

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি আগামী কয়েক সপ্তাহের মধ্যে পরমাণু সমঝোতার ব্যাপারে তিন ইউরোপীয় দেশের পাশাপাশি রাশিয়া ও চীনের সঙ্গে আলোচনা করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, আমেরিকাকে ছাড়াই পরমাণু সমঝোতা এগিয়ে নেয়া সম্ভব হলে ওয়াশিংটন ও তার মিত্রদের আকাঙ্ক্ষাকে ব্যর্থ করে দিয়ে এ সমঝোতায় অটল থাকবে ইরান।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২০