ইদলিবের পর ফোরাত উপকূল মুক্ত করা হবে: সিরিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i65060-ইদলিবের_পর_ফোরাত_উপকূল_মুক্ত_করা_হবে_সিরিয়া
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেম বলেছেন, ইদলিব প্রদেশ মুক্ত করার পর উগ্র সন্ত্রাসীদের হাত থেকে ফোরাত নদীর পূর্ব উপকূল মুক্ত করা হবে। বর্তমানে এলাকাটি মার্কিন সমর্থিত কুর্দি গেরিলাদের হাতে রয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১৫, ২০১৮ ১৫:৪২ Asia/Dhaka
  • সংবাদ সম্মেলনে ইব্রাহিম আল-জাফারি (বামে) এবং ওয়ালিদ আল-মুয়াল্লেম
    সংবাদ সম্মেলনে ইব্রাহিম আল-জাফারি (বামে) এবং ওয়ালিদ আল-মুয়াল্লেম

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেম বলেছেন, ইদলিব প্রদেশ মুক্ত করার পর উগ্র সন্ত্রাসীদের হাত থেকে ফোরাত নদীর পূর্ব উপকূল মুক্ত করা হবে। বর্তমানে এলাকাটি মার্কিন সমর্থিত কুর্দি গেরিলাদের হাতে রয়েছে।

দমেস্ক সফররত ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম আল-জাফারির সঙ্গে সংবাদ সম্মেলনে মুয়াল্লেম একথা বলেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, পুরো দেশের সার্বভৌমত্ব ফিরিয়ে আনার চেষ্টা করছে তার সরকার।

ফোরাত নদীর পূর্ব উপকূলে কুর্দি গেরিলাদের তৎপরতা সম্পর্কে গত শুক্রবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গই ল্যাভরভ বলেছেন, সেখানে এমনসব কার্যকলাপ চলছে যা একেবারেই গ্রহণযোগ্য নয়।

সিরিয়ার কুর্দি গেরিলা

সংবাদ সম্মেলনে মুয়াল্লেম আরো বলেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে যুদ্ধ করার নামে আমেরিকা রাকা শহরকে ধ্বংস করেছে। মার্কিন সমর্থিত গেরিলারা এখন রাকার দায়িত্ব সরকারের কাছে ছাড়তে চাইছে না। মুয়াল্লেম আরো বলেন, দায়েশকে সমর্থন দেয়া অব্যাহত রেখেছে আমেরিকা এবং সন্ত্রাসীদেরকে ফোরাত নদীর পূর্ব উপকূলে সরিয়ে নিচ্ছে।  

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, আজকের মধ্যে সন্ত্রাসীদের ইদলিব ছেড়ে চলে যাওয়ার সময়সীমা বেধে দেয়া হয়েছিল। তারা যদি না যায় তাহলে ভিন্ন ব্যবস্থা নেয়া হবে। তবে কী ব্যবস্থা নেয়া হবে তিনি তা স্পষ্ট করেন নি।#

পার্সটুডে/এসআইবি/১৫