ইয়েমেনে সর্বাত্মক আগ্রাসন চালাতে সৌদি জোটের চূড়ান্ত প্রস্তুতি
https://parstoday.ir/bn/news/west_asia-i65500-ইয়েমেনে_সর্বাত্মক_আগ্রাসন_চালাতে_সৌদি_জোটের_চূড়ান্ত_প্রস্তুতি
ইয়েমেনের প্রধান বন্দরনগরী হুদাইদার কাছে প্রায় ৩০ হাজার সেনা জড়ো করেছে সৌদি জোট। জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধা ও তাদের সমর্থিত সেনাদের ওপর সর্বাত্মক চাপ প্রয়োগের লক্ষ্যে নতুন আগ্রাসনের প্রস্তুতি নিচ্ছে  সৌদি নেতৃত্বাধীন কয়েকটি দেশ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০১, ২০১৮ ১৮:০৫ Asia/Dhaka
  • সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের সেনারা
    সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের সেনারা

ইয়েমেনের প্রধান বন্দরনগরী হুদাইদার কাছে প্রায় ৩০ হাজার সেনা জড়ো করেছে সৌদি জোট। জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধা ও তাদের সমর্থিত সেনাদের ওপর সর্বাত্মক চাপ প্রয়োগের লক্ষ্যে নতুন আগ্রাসনের প্রস্তুতি নিচ্ছে  সৌদি নেতৃত্বাধীন কয়েকটি দেশ।

একইসঙ্গে ট্যাংক ও সামরিকযানসহ আধুনিক সমরাস্ত্র জড়ো করা হচ্ছে। হুদাইদার বাসিন্দারা জানিয়েছেন, হুথি সদস্যরাও শহরের কেন্দ্রে, বন্দরে ও দক্ষিণাঞ্চলে অবস্থান নিতে শুরু করেছে। তবে এ বিষয়ে কোনো পক্ষই এখনো কোনো বিবৃতি দেয় নি।

গতকাল (বুধবার) বার্তা সংস্থা রয়টার্স ও আল-জাজিরাসহ ইরানের প্রেস টিভি এ খবর দিয়েছে। এর একদিন আগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস ইয়েমেন যুদ্ধ অবসানের জন্য তিনি মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন। তারপরই সৌদি জোটের আগ্রাসনের প্রস্তুতির খবর বের হলো।  

সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড নিয়ে বিশ্ব নেতাদের সমালোচনার মুখে থাকা সৌদি আরব এখন ইয়েমেন যুদ্ধ নিয়ে ব্যাপক সমালোচিত হচ্ছে। সৌদি অবরোধের কারণে সৃষ্ট দুর্ভিক্ষে ইয়েমেনের লাখ লাখ মানুষ মৃত্যুর ঝুঁকিতে রয়েছে। এরমধ্যে ইয়েমেনে সর্বাত্মক অভিযানের প্রস্তুতি নিচ্ছে সৌদি জোট।#

পার্সটুডে/এসআইবি/১