সৌদি’র কাছ থেকে নেয়া সাহায্যের শর্ত প্রকাশ করবেন না ইমরান খান
https://parstoday.ir/bn/news/west_asia-i65911-সৌদি’র_কাছ_থেকে_নেয়া_সাহায্যের_শর্ত_প্রকাশ_করবেন_না_ইমরান_খান
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, তিনি সৌদি আরবের কাছ থেকে বড় অঙ্কের যে সাহায্য পেয়েছেন তা কি শর্তে নিয়েছেন তা প্রকাশ করবেন না। তিনি শনিবার ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১৮, ২০১৮ ০৭:০১ Asia/Dhaka
  • গত ২২ অক্টোরর সৌদি আরব সফর করেন ইমরান খান
    গত ২২ অক্টোরর সৌদি আরব সফর করেন ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, তিনি সৌদি আরবের কাছ থেকে বড় অঙ্কের যে সাহায্য পেয়েছেন তা কি শর্তে নিয়েছেন তা প্রকাশ করবেন না। তিনি শনিবার ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন।

ইমরান খান বলেন, সৌদি আরবের পাশাপাশি চীনের কাছ থেকেও পাকিস্তান বড় অঙ্কের সহায়তা পেয়েছে কিন্তু এ সংক্রান্ত চুক্তির তথ্য প্রকাশ করা হবে না।  পাক প্রধানমন্ত্রী বলেন, তিনি যখন দায়িত্ব গ্রহণ করেন তখন পাকিস্তান তার ভাষায় ভয়াবহ আর্থিক সংকটে ছিল এবং সে সংকট থেকে উত্তরণের জন্য প্রচুর অর্থের প্রয়োজন দেখা দেয়।

গত ২২ অক্টোবর ইমরান খান সৌদি আরব সফরে গিয়ে রাজা সালমান বিন আব্দুলআজিজের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই সাক্ষাতে সৌদি আরব পাকিস্তানকে নগদ ৩০০ কোটি ডলার অর্থসাহায্যের পাশাপাশি ৯০০ কোটি ডলারের তেলসাহায্য দিতে সম্মত হয়।

পাকিস্তানের বিরোধীদলগুলো ইমরান খানের এক সফরে ১২শ’ কোটি ডলারের সৌদি সাহায্যকে সন্দেহের চোখে দেখছে। তারা বলছে, আলে সৌদ সরকার কোনো কিছুর বিনিময় ছাড়া পাকিস্তানকে এতবড় সহায়তা দেয়নি।  যেসব শর্তে সৌদি আরবের কাছ থেকে এই অর্থসাহায্য গ্রহণ করা হয়েছে তা প্রকাশ করার জন্য পাকিস্তানের বিরোধী দলগুলো ইমরান খান সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৮