জাতিসংঘের অনুরোধে ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ রেখেছে ইয়েমেনের আনসারুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i65938-জাতিসংঘের_অনুরোধে_ক্ষেপণাস্ত্র_হামলা_বন্ধ_রেখেছে_ইয়েমেনের_আনসারুল্লাহ
ইয়েমেনের জনপ্রিয় সংগঠন হুথি আনসারুল্লাহ বলেছে, জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মার্টিন গ্রিফিথসের অনুরোধে আগ্রাসী দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ রাখা হয়েছে। আজ (সোমবার) এক বিবৃতিতে আনসারুল্লাহ এ তথ্য জানিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১৯, ২০১৮ ১১:৫৬ Asia/Dhaka
  • মোহাম্মাদ আলী আল হুথি
    মোহাম্মাদ আলী আল হুথি

ইয়েমেনের জনপ্রিয় সংগঠন হুথি আনসারুল্লাহ বলেছে, জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মার্টিন গ্রিফিথসের অনুরোধে আগ্রাসী দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ রাখা হয়েছে। আজ (সোমবার) এক বিবৃতিতে আনসারুল্লাহ এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, এ পদক্ষেপের মাধ্যমে আনসারুল্লাহর শান্তিকামী অবস্থান তুলে ধরা হয়েছে। সদিচ্ছার প্রমাণ হিসেবে এ কাজ করা হয়েছে। হুথিদের সর্বোচ্চ বিপ্লবী কমিটির প্রধান মোহাম্মাদ আলী আল হুথি বলেছেন, জাতিসংঘের বিশেষ প্রতিনিধির অনুরোধে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ রাখা হয়েছে। আগ্রাসী সৌদি নেতৃত্বাধীন জোট চাইলে আনসারুল্লাহ যুদ্ধবিরতির পরিধি বাড়াতে তৈরি আছে।

জাতিসংঘের ইয়েমেন বিষয়ক বিশেষ প্রতিনিধি মার্টিন গ্রিফিথস সুইডেনে সংঘাত বন্ধের বিষয়ে সম্মেলন আয়োজনের চেষ্টা করছেন। সম্মেলন আয়োজনে সক্ষম হলে তাতে ইয়েমেনের বিবদমান সব পক্ষ অংশ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানা গেছে।  

২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট। এ আগ্রাসনে ইহুদিবাদী ইসরাইলের পাশাপাশি পাশ্চাত্যের দেশগুলোও সমর্থন দিয়ে আসছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৯