টর্পেডো দিয়ে ২৫ জনকে হত্যার কথা স্বীকার করল ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i66052-টর্পেডো_দিয়ে_২৫_জনকে_হত্যার_কথা_স্বীকার_করল_ইসরাইল
লেবাননের একটি জাহাজ ধ্বংস করে ২৫ জন শরণার্থী ও বিদেশি কর্মীকে হত্যার কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে ইহুদিবাদী ইসরাইল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২৩, ২০১৮ ১৪:৪১ Asia/Dhaka
  • টর্পেডো দিয়ে ২৫ জনকে হত্যার কথা স্বীকার করল ইসরাইল

লেবাননের একটি জাহাজ ধ্বংস করে ২৫ জন শরণার্থী ও বিদেশি কর্মীকে হত্যার কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে ইহুদিবাদী ইসরাইল।

ইসরাইলের টিভি চ্যানেল 'টেন' জানিয়েছে, ১৯৮২ সালে লেবাননের উত্তরের ত্রিপোলির বন্দর থেকে বেশ কয়েক জন শরণার্থী ও বিদেশি কর্মীকে নিয়ে একটি জাহাজ সাইপ্রাসের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ইসরাইলের একটি সাবমেরিন জাহাজটিকে অনুসরণ করতে থাকে এবং এক পর্যায়ে জাহাজটি লক্ষ্য করে টর্পেডো ছোড়া হয়। টর্পেডোর আঘাতে ২৫ জন আরোহী প্রাণ হারায়।

সেসময় লেবাননের সঙ্গে ইসরাইলের স্বল্প মেয়াদের যুদ্ধবিরতি চলছিল। যুদ্ধ পরিস্থিতি থেকে নিজেদের রক্ষা করতেই ওই সব শরণার্থী ও বিদেশি কর্মী সাইপ্রাসে আশ্রয় নেওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন বলে জানা গেছে।

বলা হচ্ছে, সাবমেরিনের ইহুদিবাদী ক্যাপ্টেন ভুলকরে জাহাজটিতে হামলার নির্দেশ দিয়েছিলেন। তিনি ভেবেছিলেন জাহাজটিতে ফিলিস্তিনি যোদ্ধারা রয়েছেন।

দখলদার ইসরাইল ১৯৮২, ২০০০ ও ২০০৬ সালে লেবাননে সর্বাত্মক হামলা চালায়। ১৯৮০'র দশকের ইসরাইলি হামলা ও আগ্রাসনের পরিপ্রেক্ষিতে লেবাননে ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ প্রতিষ্ঠা লাভ করে। এই হিজবুল্লাহ এখন ইহুদিবাদের সবচেয়ে বড় আতঙ্কে পরিণত হয়েছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৩