ইসরাইল হামলা চালালে হিজবুল্লাহ একা থাকবে না: ইরাকি গ্রুপ
https://parstoday.ir/bn/news/west_asia-i66600-ইসরাইল_হামলা_চালালে_হিজবুল্লাহ_একা_থাকবে_না_ইরাকি_গ্রুপ
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইল আগ্রাসন চালালে হিজবুল্লাহ একা মাঠে পড়ে থাকবে না; তাদের পাশে দাঁড়াবে ইরাকের সন্ত্রাস-বিরোধী গেরিলা সংগঠন হারাকাত হিজবুল্লাহ আন-নুজাবা। সংগঠনটির মুখপাত্র সাইয়্যেদ হাশিম আল-মুসাভি গতকাল (শুক্রবার) ইরানের তাসনিম বার্তা সংস্থাকে একথা বলেছেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
ডিসেম্বর ১৫, ২০১৮ ১৬:২৭ Asia/Dhaka
  • সাইয়্যেদ হাশিম আল-মুসাভি
    সাইয়্যেদ হাশিম আল-মুসাভি

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইল আগ্রাসন চালালে হিজবুল্লাহ একা মাঠে পড়ে থাকবে না; তাদের পাশে দাঁড়াবে ইরাকের সন্ত্রাস-বিরোধী গেরিলা সংগঠন হারাকাত হিজবুল্লাহ আন-নুজাবা। সংগঠনটির মুখপাত্র সাইয়্যেদ হাশিম আল-মুসাভি গতকাল (শুক্রবার) ইরানের তাসনিম বার্তা সংস্থাকে একথা বলেছেন।

সংগঠনটি ইরাকে শুধুমাত্র নুজাবা নামে পরিচিত এবং জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশ্‌দ আশ-শাবির সঙ্গে কাজ করে। হাশিম আল-মুসাভি বলেন, লেবাননের ওপর হামলা হলে তার সংগঠনসহ সবাই হিজবুল্লাহর পাশে দাঁড়াবে।

দক্ষিণ লেবানন সীমান্তে হিজবুল্লাহর তৎপরতা (ফাইল ফটো)

ইসরাইল সম্প্রতি দক্ষিণ লেবানন সীমান্তে হিজবুল্লাহর সুড়ঙ্গ পথ ধ্বংসের নামে কিছু অভিযান চালায়। ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার বলেছেন, এই অভিযানের সময় হিজবুল্লাহ যদি সংঘর্ষে জড়ায় তাহলে তারা মারাত্মকভাবে পরাজিত হবে। তবে গত সপ্তাহে হিজবুল্লাহর উপ মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, ইসরাইলের এমন কোনো জায়গা নেই যা হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র থেকে নিরাপদ।#  

পার্সটুডে/এসআইবি/১৫