হাস্যকর অজুহাতে সিরিয়া থেকে সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা: হিজবুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i66748-হাস্যকর_অজুহাতে_সিরিয়া_থেকে_সেনা_সরিয়ে_নিচ্ছে_আমেরিকা_হিজবুল্লাহ
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে, মধ্যপ্রাচ্যে নিজের আগ্রাসী নীতি বাস্তবায়নে ব্যর্থতার জের ধরে সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করে নিচ্ছে আমেরিকা। তিনি আরো বলেছেন, যে অজুহাতে ওয়াশিংটন সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে তা হাস্যকর।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২২, ২০১৮ ০৩:৩৩ Asia/Dhaka
  • শেখ নাঈম কাসেম
    শেখ নাঈম কাসেম

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে, মধ্যপ্রাচ্যে নিজের আগ্রাসী নীতি বাস্তবায়নে ব্যর্থতার জের ধরে সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করে নিচ্ছে আমেরিকা। তিনি আরো বলেছেন, যে অজুহাতে ওয়াশিংটন সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে তা হাস্যকর।

হিজবুল্লাহর উপ-প্রধান শেখ নাঈম কাসেম এই সংগঠনের সাবেক কমান্ডার সামির কান্তারের তৃতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে দেয়া এক বক্তৃতায় এ মন্তব্য করেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি সিরিয়া থেকে তার দেশের সেনা সরিয়ে নেয়ার নির্দেশ দিয়ে বলেছেন, উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ পরাজিত হওয়ার কারণে তিনি এ নির্দেশ দিয়েছেন।

এই দায়েশ জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধের অজুহাতে সিরিয়ায় সেনা মোতায়েন করেছিল আমেরিকা

শেখ নাঈম কাসেম এ সম্পর্কে বলেন, দায়েশকে অজুহাত করে সিরিয়ায় মার্কিন সেনা মোতায়েন এবং তা প্রত্যাহার দু’টিই হাস্যকর। কারণ, এই আমেরিকাই দায়েশ সৃষ্টি করেছে এবং তাদেরক সব রকম পৃষ্ঠপোষকতা দিয়ে মধ্যপ্রাচ্যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে।

হিজবুল্লাহর উপ প্রধান বলেন, ইরাক ও সিরিয়া থেকে দায়েশ উৎখাতে মার্কিন বাহিনীর বিন্দুমাত্র ভূমিকা ছিল না। সিরিয়া ও ইরাকের সেনাবাহিনী, এই দুই দেশের গণবাহিনী, লেবাননের হিজবুল্লাহ ও ইরান মিলে জঙ্গি গোষ্ঠী দায়েশকে নির্মূল করেছে বলে তিনি উল্লেখ করেন।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২২