ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে যৌথ সামরিক মহড়া চালাচ্ছে আমেরিকা
https://parstoday.ir/bn/news/west_asia-i68004-ইহুদিবাদী_ইসরাইলের_সঙ্গে_যৌথ_সামরিক_মহড়া_চালাচ্ছে_আমেরিকা
ইহুদিবাদী ইসরাইল এবং আমেরিকা যৌথ সামরিক মহড়া শুরু করেছে। মহড়ায় আমেরিকার পক্ষ থেকে ইসরাইলকে আকাশ প্রতিরক্ষা দেয়ার অনুশীলন চালানো হবে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
ফেব্রুয়ারি ১০, ২০১৯ ১৩:০৮ Asia/Dhaka
  • ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে যৌথ সামরিক মহড়া চালাচ্ছে আমেরিকা

ইহুদিবাদী ইসরাইল এবং আমেরিকা যৌথ সামরিক মহড়া শুরু করেছে। মহড়ায় আমেরিকার পক্ষ থেকে ইসরাইলকে আকাশ প্রতিরক্ষা দেয়ার অনুশীলন চালানো হবে।

চলতি মাসের ৮ তারিখ থেকে শুরু হওয়া 'জুনিপার ফ্যালকন' নামের মহড়া চলতি মাসের ১৫ তারিখ পর্যন্ত চলবে। এতে মার্কিন ৩০০ এবং ইসরাইলের ৪০০ সেনা অংশ গ্রহণ করছে। 'জুনিপার ফ্যালকন' দুই সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের সেনা অংশ নিয়েছে।

মহড়ার এক পর্যায়

ওয়াশিংটন-তেল আবিব চুক্তির ভিত্তিতে এ যৌথ মহড়া চলছে এবং এতে নিয়মিত এ মহড়া অনুষ্ঠিত হওয়ার কথাও বলা হয়েছ। গত মার্চেও এক দফা এ জাতীয় মহড়া হয়েছে এবং তাতে মার্কিন ইউরোপীয় কমান্ডের আড়াই হাজারের বেশি সেনা অংশ নিয়েছে। এতে দুই হাজার ইসরাইলি সেনা অংশ নিয়েছিল।#  

পার্সটুডে/মূসা রেজা/১০

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন