কাতার: হরমুজ প্রণালি ইস্যুতে ইরান ও ওমানের আলোচনায় অগ্রগতি হচ্ছে
-
মাজেদ আল-আনসারি
পার্সটুডে- কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, হরমুজ প্রণালি নিয়ে ইসলামি প্রজাতন্ত্র ইরান ও ওমানের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।
পার্সটুডে জানিয়েছে, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যকার আলোচনার সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন। তিনি বলেন, এসব আলোচনা এখন এগোচ্ছে এবং অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পর্যায়ে পৌঁছেছে।
তিনি বলেন, দুই পক্ষের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া গেছে। মধ্যস্থতাকারী হিসেবে কাতার উত্তেজনা কমানো এবং দ্রুত হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে যেকোনো উদ্যোগকে পূর্ণ সমর্থন করে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তার বক্তব্যের অন্য অংশে গাজা পরিস্থিতির কথা উল্লেখ করে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি পুরোপুরি বাস্তবায়নের জন্য ইসরায়েলি শাসকগোষ্ঠীর ওপর আরও বেশি চাপ প্রয়োগ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, কাতার কূটনৈতিক সমাধানের পক্ষে কাজ করছে।#
পার্সটুডে/এসএ/১১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।