ইরানে সন্ত্রাসী হামলার সঙ্গে আমেরিকা ও ইসরাইল জড়িত: হিজবুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i68094-ইরানে_সন্ত্রাসী_হামলার_সঙ্গে_আমেরিকা_ও_ইসরাইল_জড়িত_হিজবুল্লাহ
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে, ইরানের দক্ষিণ-পূর্বে সন্ত্রাসী হামলার সঙ্গে আমেরিকা, ইহুদিবাদী ইসরাইল ও তাদের মিত্ররা জড়িত রয়েছে। ওই হামলার নিন্দা জানিয়ে আজ (বৃহস্পতিবার) ভোরে প্রকাশিত এক বিবৃতিতে এ মন্তব্য করা হয়েছে।
(last modified 2026-08-11T10:20:07+00:00 )
ফেব্রুয়ারি ১৪, ২০১৯ ০৬:৫৩ Asia/Dhaka
  • ইরানে সন্ত্রাসী হামলার সঙ্গে আমেরিকা ও ইসরাইল জড়িত: হিজবুল্লাহ

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে, ইরানের দক্ষিণ-পূর্বে সন্ত্রাসী হামলার সঙ্গে আমেরিকা, ইহুদিবাদী ইসরাইল ও তাদের মিত্ররা জড়িত রয়েছে। ওই হামলার নিন্দা জানিয়ে আজ (বৃহস্পতিবার) ভোরে প্রকাশিত এক বিবৃতিতে এ মন্তব্য করা হয়েছে।

হিজবুল্লাহর বিবৃতিতে আরও বলা হয়েছে, আমেরিকা, ইহুদিবাদী ইসরাইল ও তাদের মিত্ররা মধ্যপ্রাচ্যে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী গড়ে তুলেছে এবং ওই সব সন্ত্রাসী গোষ্ঠীকে দিয়েই এ হামলা চালানো হয়েছে।

১১ ফেব্রুয়ারি বিপ্লব বার্ষিকীর ৪০তম বার্ষিকীর শোভাযাত্রায় মানুষের ব্যাপক উপস্থিতিতে শত্রুরা ক্ষুব্ধ হয়েছে বলে এ বিবৃতিতে মন্তব্য করা হয়েছে।

পোল্যান্ডের ওয়ারশতে ইরান বিরোধী বৈঠকের নিন্দা জানিয়ে হিজবুল্লাহ বলেছে, মার্কিন নেতৃত্বে সেখানে যে বৈঠক চলছে তা থেকেই এটা স্পষ্ট ইরানকে অস্থিতিশীল ও অনিরাপদ করার লক্ষ্যে আমেরিকা সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে এবং সমন্বয়ের ভিত্তিতে অপকর্ম চালাচ্ছে। 

গতরাতে ইরানের দক্ষিণ-পূর্বের সিস্তান ও বালুচিস্তান প্রদেশে সন্ত্রাসী হামলায় ২৭ জন সেনা শহীদ ও ১৩ জন আহত হয়েছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৪

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন