সিরিয়ায় দেড়শ' আইএস জঙ্গি আত্মসমর্পণ করেছে: এসডিএফ
-
এসডিএফ যোদ্ধা
সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আয যৌরের আল বাগুয এলাকায় দেড়শ' আইএস জঙ্গি আত্মসমর্পণ করেছে। সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফ এ তথ্য জানিয়েছে। এসডিএফ আরও জানিয়েছে, দায়েশ বা আইএস জঙ্গিদের হাতে অবরুদ্ধ পাঁচশ' ব্যক্তি মুক্তি পেয়েছে। এছাড়া এরইমধ্যে দুই শতাধিক আইএস জঙ্গিকে ইরাকের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইরাকের সেনাবাহিনী গত সপ্তাহে এক বিবৃতিতে বলেছে, গত কয়েক দিনে ২৮০ জন আইএস জঙ্গিকে তাদের কাছে হস্তান্তর করেছে এসডিএফ। এখনও আল বাগুয এলাকার বিভিন্ন অংশে আইএস জঙ্গিদের উপস্থিতি রয়েছে।
আল-বাগুয গ্রামটি চার দিক থেকে ঘিরে ফেলে সেখানে অভিযান চালাচ্ছে কুর্দি বাহিনী এসডিএফ।
২০১১ সাল থেকে সিরিয়ায় বিদেশি মদদে সহিংসতা ছড়িয়ে দেওয়া হচ্ছে। ইহুদিবাদী ইসরাইলের স্বার্থ নিশ্চিত করতে মুসলিম বিরোধী বড় ষড়যন্ত্রের অংশ হিসেবে এ কাজ করা হয়েছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৫