এস-৪০০ কেনার বিষয়ে কখনোই পিছু হটবে না তুরস্ক: এরদোগান
https://parstoday.ir/bn/news/west_asia-i69110-এস_৪০০_কেনার_বিষয়ে_কখনোই_পিছু_হটবে_না_তুরস্ক_এরদোগান
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনার প্রতিশ্রুতি থেকে আঙ্কারা সরে আসবে না। তুর্কি বার্তা সংস্থা টিজিআরটিকে এ কথা বলেছেন তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ২৫, ২০১৯ ১১:১৯ Asia/Dhaka
  • এস-৪০০ কেনার বিষয়ে কখনোই পিছু হটবে না তুরস্ক: এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনার প্রতিশ্রুতি থেকে আঙ্কারা সরে আসবে না। তুর্কি বার্তা সংস্থা টিজিআরটিকে এ কথা বলেছেন তিনি।

তিনি বলেন, এস-৪০০ কেনার বিষয়ে তুরস্ক পিছু হটবে না। পাশাপাশি মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র কেনার বিষয়েও কথা বলেন তিনি। এরদোগান বলেন, আমেরিকার যদি গ্রহণযোগ্য শর্তে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রি করতে চায় তবে সে জন্য তুরস্কের দরজার খোলা রয়েছে।

তিনি আরো বলেন, এস-৪০০ কেনার বিষয়টি আমেরিকা বা ন্যাটোর নিরাপত্তা কিংবা এফ-৩৫ জঙ্গি বিমানের সঙ্গে কোনো ভাবেই জড়িত নয়। এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার কারণও সবাই জানেন বলে উল্লেখ করেন তিনি।

'এস-৪০০ কেনার বিষয়ে তুরস্ক পিছু হটবে না'

তিনি আরো বলেন, আমেরিকার সঙ্গে অন্যান্য সমস্যা যে ভাবে সুরাহা হয়েছে একই ভাবে এস-৪০০ কেনার বিষয়টিও সুরাহা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এস-৪০০ কেনার বিষয়ে পেন্টাগনের চূড়ান্ত সময় সীমা তুরস্ক প্রত্যাখ্যান করার কয়েক সপ্তাহের মধ্যে এ সব কথা বললেন তিনি।# 

পার্সটুডে/মূসা রেজা/২৫

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন