ইসরাইলের হামলাকে ‘আত্মরক্ষার অধিকার’ বলল আমেরিকা
https://parstoday.ir/bn/news/west_asia-i70127-ইসরাইলের_হামলাকে_আত্মরক্ষার_অধিকার’_বলল_আমেরিকা
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের বর্বর হামলাকে ‘আত্মরক্ষার অধিকার বলে’ উল্লেখ করেছে আমেরিকা। একইসঙ্গে গাজার ওপর ইসরাইলের প্রাণঘাতী বিমান হামলা ও গোলাবর্ষণের প্রতি সমর্থন দিয়েছে মার্কিন প্রশাসন।  
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মে ০৫, ২০১৯ ১২:২৬ Asia/Dhaka

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের বর্বর হামলাকে ‘আত্মরক্ষার অধিকার বলে’ উল্লেখ করেছে আমেরিকা। একইসঙ্গে গাজার ওপর ইসরাইলের প্রাণঘাতী বিমান হামলা ও গোলাবর্ষণের প্রতি সমর্থন দিয়েছে মার্কিন প্রশাসন।  

ইহুদিবাদী ইসরাইল যখন গত তিন ধরে গাজা উপত্যকার ওপর বিমান হামলা ও কামানের গোলাবর্ষণ করছে তখন আমেরিকা তার প্রতি নতুন করে এই সমর্থন ঘোষণা করল। ইসরাইলি হামলার মোকাবেলায় গাজা থেকে রকেট ছোঁড়া হচ্ছে।

ইসরাইলি বিমান হামলায় হতাহতদের সরিয়ে নিচ্ছেন সহযোগীরা

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মর্গান ওরতেগাস গতকাল (শনিবার) এক বিবৃতিতে বলেন, “গাজা  থেকে যেসব রকেট ছোঁড়া হচ্ছে আমেরিকা তার কঠোর নিন্দা জানাচ্ছে।” তিনি আরো বলেন, “আমরা এই ঘৃণ্য হামলার জবাবে ইসরাইলের হামলার প্রতি পূর্ণ সমর্থন দিচ্ছি এবং একে আমরা আত্মরক্ষার অধিকার মনে করি।”

গত শুক্রবার গাজায় ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে বিক্ষোভ বের করলে তার ওপর হামলা চালায় ইসরাইল। এতে চার ফিলিস্তিনি শহীদ হন। এরপর থেকে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে গাজা।#

পার্সটুডে/এসআইবি/৫