সৌদি-মার্কিন যৌথ সামরিক মহড়া শুরু
আমেরিকার সঙ্গে যৌথ সামরিক মহড়া শুরু করেছে সৌদি আরব। সৌদি আরবের পূর্বাঞ্চলে এ মহড়া অনুষ্ঠিত হচ্ছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা 'এসপিএ' এসব তথ্য জানিয়েছে।
কিং খালিদ মিলিটারি সিটিতে চলমান এই মহড়ায় সৌদি আরব ও আমেরিকার পদাতিক বাহিনীর বিভিন্ন ইউনিট অংশ নিচ্ছে।
সৌদি আরবের সামরিক বাহিনীর উত্তরাঞ্চলীয় কমান্ডার আহমাদ বিন আব্দুল্লাহ সালিহ আল যাহরানি এ সম্পর্কে বলেছেন, আমেরিকার সঙ্গে সামরিক সহযোগিতা ও সমন্বয় জোরদার এবং সামরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সামরিক প্রস্তুতি বাড়ানোই হচ্ছে এই যৌথ মহড়ার প্রধান উদ্দেশ্য।
এই যৌথ মহড়া আগামী দুই সপ্তাহ ধরে চলবে। এ সময় কিছু প্রশিক্ষণের কাজও সম্পন্ন করা হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক রয়েছে এবং সৌদি আরব বিপুল অংকের মার্কিন অস্ত্র কিনেছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।