মার্কিন সেনা মোতায়েনের অনুমোদন দিলেন সৌদি রাজা
https://parstoday.ir/bn/news/west_asia-i72102-মার্কিন_সেনা_মোতায়েনের_অনুমোদন_দিলেন_সৌদি_রাজা
সৌদি রাজা সালমান বিন আবদুল আজিজ তার দেশে ৫০০ সেনা মোতায়েনের বিষয়টি অনুমোদন করেছেন। ইরান ও আমেরিকার মধ্যে যখন মারাত্মক উত্তেজনা চলছে তখন সৌদি রাজা এ অনুমোদন দিলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২০, ২০১৯ ১৩:২৩ Asia/Dhaka
  • ডোনাল্ড ট্রাম্পকে উপহার  হিসেবে সোনার হার পরিয়ে দিচ্ছেন সৌদি রাজা সালমান (ফাইল ফটো)
    ডোনাল্ড ট্রাম্পকে উপহার হিসেবে সোনার হার পরিয়ে দিচ্ছেন সৌদি রাজা সালমান (ফাইল ফটো)

সৌদি রাজা সালমান বিন আবদুল আজিজ তার দেশে ৫০০ সেনা মোতায়েনের বিষয়টি অনুমোদন করেছেন। ইরান ও আমেরিকার মধ্যে যখন মারাত্মক উত্তেজনা চলছে তখন সৌদি রাজা এ অনুমোদন দিলেন।

এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তারা সৌদি আরবে নতুন করে ৫০০ সেনা মোতায়েন করবেন। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, আমেরিকা ও সৌদি আরবের মধ্যকার দ্বিপক্ষীয় সহযোগিতার ভিত্তিতে রাজা সালমান বিন আবদুল আজিজ মার্কিন সেনা মোতায়েনের অনুমোদন দিয়েছেন। রাজা সালমান মনে করছেন- আমেরিকার পদক্ষেপে মধ্যপ্রাচ্য অঞ্চলের সার্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা সংরক্ষিত হবে।

সৌদি আরবে সেনা পাঠানোর প্রস্তুত নিচ্ছে আমেরিকা

মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন গত বৃহস্পতিবার জানিয়েছে, প্রায় ৫০০ সেনা সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে মোতায়েন করা হবে। দুজন মার্কিন কর্মকর্তা সিএনএন-কে জানান, ওই ঘাঁটিতে কিছুসংখ্যক সেনা ও সামরিক সরঞ্জাম আগে থেকেই ছিল। তারা মার্কিন পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন ও রানওয়ে এবং ঘাঁটির অন্যান্য উন্নয়ন কাজ করছিলেন। মার্কিন কর্মকর্তারা বলছেন, সৌদি ঘাঁটি থেকে আমেরিকা ৫ম প্রজন্মের স্টিলথ এফ-২২ বিমানসহ অন্য জঙ্গিবিমান ওড়াবে। তবে আমেরিকা এখন কেন এ বিমানঘাঁটিতে সেনা ও বিমান পাঠানো হচ্ছে তা পরিষ্কার নয়।

১৯৯১ সালে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট ইরাকের বিরুদ্ধে অপারেশন ডেজার্ট স্টর্ম পরিচালনার সময় আমেরিকার সেনারা এ ঘাঁটি ব্যবহার করেছিল এবং একটানা সেখানে ১২ বছর মার্কিন সেনা মোতায়েন ছিল। ২০০৩ সালে এ ঘাঁটি থেকে আমেরিকা সমস্ত সেনা প্রত্যাহার করে।#

পার্সটুডে/এসআইবি/২০