সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে ইয়েমেনি বাহিনীর ড্রোন হামলা
https://parstoday.ir/bn/news/west_asia-i72200-সৌদির_কিং_খালিদ_বিমান_ঘাঁটিতে_ইয়েমেনি_বাহিনীর_ড্রোন_হামলা
ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশে কিং খালিদ বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। দারিদ্রপীড়িত দেশটির ওপর সৌদি আরবের বর্বর আগ্রাসনের জবাবে ইয়েমেনি সেনারা দেশীয় প্রযুক্তিতে তৈরি ড্রোন হামলা চালায়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ২৩, ২০১৯ ১৩:১১ Asia/Dhaka
  • কাসেফ-কে-২ ড্রোন
    কাসেফ-কে-২ ড্রোন

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশে কিং খালিদ বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে। দারিদ্রপীড়িত দেশটির ওপর সৌদি আরবের বর্বর আগ্রাসনের জবাবে ইয়েমেনি সেনারা দেশীয় প্রযুক্তিতে তৈরি ড্রোন হামলা চালায়।

ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, আজ (মঙ্গলবার) সকালে ইয়েমেনি সেনারা কাসেফ-কে-২ ড্রোন দিয়ে আসির প্রদেশের খামিস মুসাইদ শহরে অবস্থিত কিং খালিদ বিমান ঘাঁটির রাডার এবং অন্যান্য সামরিক অবস্থানে হামলা চালিয়েছে। ড্রোন দিয়ে অত্যন্ত নিখুঁতভাবে পরিকল্পিত অবস্থানে হামলা চালানো সম্ভব হয়েছে বলে তিনি জানিয়েছেন।   

ইয়েমেনে সৌদি আরবের বর্বর আগ্রাসন এবং অব্যাহত বিমান হামলার জবাবে এ ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানান মুখপাত্র সারি। তিনি বলেন, গত ২৪ ঘন্টায় সৌদি জঙ্গিবিমান ইয়েমেনের বিভিন্ন অংশে অন্তত ২৩ বার হামলা চালিয়েছে। ইয়েমেনি বাহিনী গত মধ্য জুলাই থেকে এ পর্যন্ত চতুর্থবারের মতো কিং খালিদ বিমান ঘাঁটিতে  হামলা চালালো। ২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি আরব ও কয়েকটি সহযোগী দেশ ইয়েমেনের ওপর বর্বর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। এ পর্যন্ত সৌদি নেতৃত্বাধীন আগ্রাসনে ১৫ হাজারের বেশি ইয়েমেনি নিহত ও কয়েক লাখ মানুষ আহত হয়েছে। সৌদি হামলার বিষয়ে প্রায় সারা বিশ্ব নিরব রয়েছে।#

পার্সটুডে/বাবুল আখতার/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।