সৌদি আরবের আবহা বিমানবন্দরে ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হুথিদের হামলা
https://parstoday.ir/bn/news/west_asia-i73192-সৌদি_আরবের_আবহা_বিমানবন্দরে_ক্রুজ_ক্ষেপণাস্ত্র_দিয়ে_হুথিদের_হামলা
সৌদি আরবের আবহা বিমানবন্দরের ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে আবারো হামলা চালিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২৯, ২০১৯ ১০:১২ Asia/Dhaka
  • ইয়েমেন থেকে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হাামলা
    ইয়েমেন থেকে সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হাামলা

সৌদি আরবের আবহা বিমানবন্দরের ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে আবারো হামলা চালিয়েছে।

ইয়েমেনে সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সৌদি আরবের বর্বর সামরিক আগ্রাসনের জবাব এ হামলা চালানো হয়েছে।

জেনারেল সারিয়ি জানান, আবহা বিমানবন্দরের হ্যাঙ্গারকে টার্গেট করে ইয়েমেনি ক্ষেপণাস্ত্র আঘাত হানে এবং হামলার পর সেখানে বিমান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এর আগে গতকাল ইয়েমেনি যোদ্ধারা কাসেফ-৩ কম্ব্যাট ড্রোন দিয়ে সৌদি আরবের নাজরান ও জিজান এলাকাযর কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালায়।

গতকাল সৌদি আরব অন্তত বারো বার ইয়েমেনের উত্তর প্রদেশের বিমান হামলা চালিয়েছে।

২০১৫ সাল থেকে সৌদি আরব ও তার কয়েকটি আরব মিত্র ইয়েমেনের বিরুদ্ধে বর্বর আগ্রাসন চালিয়ে আসছে। তবে সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত এ জোট থেকে সরে গেছে।#

পার্সটুডে/এসআইবি/২৯