ইউরেনিয়াম উৎপাদন ও সমৃদ্ধ করবে সৌদি আরব: জ্বালানি মন্ত্রী
-
আব্দুল আজিজ বিন সালমান
সৌদি আরব তার পরমাণু কর্মসূচির জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পরিকল্পনা গ্রহণ করেছে। দেশটির নয়া জ্বালানিমন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সালমান গতকাল (সোমবার) এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেছেন, তার দেশ পরমাণু জ্বালানি উৎপাদনের জন্য ইউরেনিয়াম উৎপাদন ও সমৃদ্ধ করবে। তারা খুব সতর্কতার সঙ্গে বিষয়টি নিয়ে কাজ করছে বলে জানান প্রিন্স আব্দুল আজিজ। আগামী ২০২০ সালেই দু’টি পরমাণু চুল্লি নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হবে।
সৌদি আরব বলছে, তারা শান্তিপূর্ণ লক্ষ্যে পরমাণু প্রযুক্তি ব্যবহার করবে। তবে এর আগে সৌদি যুবরাজ বলেছিলেন, ইরান পরমাণু অস্ত্র বানালে তারাও বানাবে। ইরান প্রথম থেকেই পরমাণু অস্ত্র তৈরির বিরোধিতা করে আসছে এবং আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা বা আইএইএ’র পরিপূর্ণ পর্যবেক্ষণে শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি এগিয়ে নিচ্ছে।
ইহুদিবাদী ইসরাইলের কাছে বিপুল সংখ্যক পরমাণু অস্ত্র থাকার পরও সৌদি আরব বিষয়টি নিয়ে কখনোই কোনো কথা বলে না।#
পার্সটুডে/এসএ/১০
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন