সৌদি তেল স্থাপনায় ড্রোন হামলার পর ব্যাপক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড
https://parstoday.ir/bn/news/west_asia-i73634-সৌদি_তেল_স্থাপনায়_ড্রোন_হামলার_পর_ব্যাপক_বিস্ফোরণ_ও_অগ্নিকাণ্ড
সৌদি আরবের ইস্টার্ন প্রদেশে আরামকো কোম্পানি’র একটি তেল প্রক্রিয়াজাতকরণ স্থাপনা ও তেলখনিতে ড্রোন হামলার পর ব্যাপক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটেছে। দুবাই ভিত্তিক আল-আরাবিয়া টিভি চ্যানেল এ খবর দিয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে অগ্নিকাণ্ডের ভিডিও ছড়িয়ে পড়েছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
সেপ্টেম্বর ১৪, ২০১৯ ০৫:২৬ Asia/Dhaka
  • সৌদি তেল  স্থাপনায় ড্রোন হামলার পর ব্যাপক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড

সৌদি আরবের ইস্টার্ন প্রদেশে আরামকো কোম্পানি’র একটি তেল প্রক্রিয়াজাতকরণ স্থাপনা ও তেলখনিতে ড্রোন হামলার পর ব্যাপক বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটেছে। দুবাই ভিত্তিক আল-আরাবিয়া টিভি চ্যানেল এ খবর দিয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে অগ্নিকাণ্ডের ভিডিও ছড়িয়ে পড়েছে।

ভিডিও-তে আরামকোর তেল স্থাপনা থেকে ধোঁয়ার কুন্ডুলি উড়তে দেখা যাচ্ছে এবং একটি ভিডিওতে গুলির শব্দও শোনা গেছে। বিভিন্ন সূত্র জানিয়েছে, ইস্টার্ন প্রদেশের দাম্মামের অদূরে বাকিয়াক এলাকায় তেল স্থাপনাটি অবস্থিত।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, আবকাইক ও খুরাইসে অবস্থিত আরামকো কোম্পানির দুটি স্থাপনায় ড্রোন হামলা হয়েছে। তবে কারা এ হামলা চালিয়েছে তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি। অবশ্য ইয়েমেনে আগ্রাসনের প্রতিবাদে সাম্প্রতিক সময়ে দেশটির হুথি আনসারুল্লাহ যোদ্ধা ও সেনাবাহিনী সৌদি আরবের বিভিন্ন স্থানে একই ধরনের হামলা চালিয়েছে। 

আরব আমিরাতের আল-আরাবিয়া টিভি চ্যানেল অগ্নিকাণ্ডের খবর জানিয়ে বলেছে, স্থানীয় সংবাদদাতার মাধ্যমে তারা এ বিষয়ে নিশ্চিত হতে পেরেছে, তারা জানতে পেরেছে আগুন নিয়ন্ত্রণে রয়েছে।#

পার্সটুডে/এসএ/এআর/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।