সৌদি তেল স্থাপনায় ১০ ড্রোনের সাহায্যে হামলা, আরও জোরদার হবে: ইয়েমেন
https://parstoday.ir/bn/news/west_asia-i73644-সৌদি_তেল_স্থাপনায়_১০_ড্রোনের_সাহায্যে_হামলা_আরও_জোরদার_হবে_ইয়েমেন
ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, সৌদি আরবের তেল স্থাপনায় ১০টি ড্রোনের সাহায্যে হামলা চালানো হয়েছে। তিনি বলেন, এটি হচ্ছে সৌদি আরবের গভীরে সবচেয়ে বড় হামলা। তিনি ইয়েমেনে আগ্রাসন ও অবরোধের অবসান ঘটানোর আহ্বান জানান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১৪, ২০১৯ ১৩:২২ Asia/Dhaka
  • ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি
    ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেছেন, সৌদি আরবের তেল স্থাপনায় ১০টি ড্রোনের সাহায্যে হামলা চালানো হয়েছে। তিনি বলেন, এটি হচ্ছে সৌদি আরবের গভীরে সবচেয়ে বড় হামলা। তিনি ইয়েমেনে আগ্রাসন ও অবরোধের অবসান ঘটানোর আহ্বান জানান।

ইয়াহিয়া সারি আরও বলেন, 'সৌদি আগ্রাসনের মোকাবেলায় পাল্টা আঘাত করার অধিকার আমাদের রয়েছে। আমরা সৌদি আরবকে সতর্ক করে দিয়ে বলছি আমাদের হামলা অব্যাহত থাকবে এবং নতুন নতুন স্থানে হামলা চালাব।'

তিনি বলেন, সৌদি আরব পাঁচ বছর ধরে আমাদের বেসামরিক জনগণের ওপর হামলা চালিয়ে আসছে। তবে এখন সৌদি সরকারের সামনে আগ্রাসন বন্ধ এবং অবরোধ প্রত্যাহার করা ছাড়া আর কোনো পথ খোলা নেই।

সৌদি স্বরাষ্ট্র  মন্ত্রণালয়ের একজন মুখপাত্র তাদের তেল স্থাপনায় ড্রোন হামলার খবরের সত্যতা স্বীকার বলেছেন, আবকাইক ও খুরাইসে অবস্থিত আরামকো কোম্পানির দুটি স্থাপনায় ড্রোন হামলা হয়েছে। তবে কারা এ হামলা চালিয়েছে তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

ইয়েমেনে আগ্রাসনের প্রতিবাদে সম্প্রতি দেশটির হুথি আনসারুল্লাহ যোদ্ধা ও সেনাবাহিনী সৌদি আরবের বিভিন্ন স্থানে এ ধরনের হামলা চালিয়েছে।#

পার্সটুডে/এসএ/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।