ইয়েমেনে সৌদি হামলায় একই পরিবারের ৭ জন নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i73913-ইয়েমেনে_সৌদি_হামলায়_একই_পরিবারের_৭_জন_নিহত
ইয়েমেনের আমরান প্রদেশের একটি মসজিদে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত সাত ব্যক্তি নিহত হয়েছে। নিহতদের মধ্যে শিশু ও নারী রয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২৩, ২০১৯ ১৫:১০ Asia/Dhaka
  • ইয়েমেনে সৌদি হামলায় একই পরিবারের ৭ জন নিহত

ইয়েমেনের আমরান প্রদেশের একটি মসজিদে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত সাত ব্যক্তি নিহত হয়েছে। নিহতদের মধ্যে শিশু ও নারী রয়েছেন।

ইয়েমেনের আল মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, আজ (সোমবার) ভোরে সৌদি বাহিনী বোমা বর্ষণ করলে তারা নিহত হন। নিহত ব্যক্তিরা একই পরিবারের সদস্য এবং বোমা হামলা থেকে বাঁচতে তারা ওই মসজিদে আশ্রয় নিয়েছিল বলে সংবাদ মাধ্যমটি জানিয়েছে।  

এর আগে হামলায় পাঁচ জন নিহত এবং দুই জন নিখোঁজ হওয়ার কথা বলা হয়েছিল। তবে মসজিদের ধ্বংসস্তুপ থেকে দুই শিশুর লাশ উদ্ধার করার পর মৃতের সংখ্যা বেড়ে সাত জনে দাঁড়িয়েছে।

সংবাদ মাধ্যমটি আরো জানিয়েছে, সৌদি জঙ্গিবিমান কয়েক ঘন্টার ব্যবধানে আমরান প্রদেশে অন্তত ১১ বার বোমা বর্ষণ করেছে। ইয়েমেনের জনপ্রিয় সংগঠন আনসারুল্লাহ আন্দোলন বিমান হামলা বন্ধের আহ্বান সত্ত্বেও এ হামলা চালানো হলো। শুক্রবার হুথি আনসারুল্লাহর সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের প্রধান মাহদী আল মাশহাত বলেছিলেন, তারা সৌদি আরবে সব ধরনের হামলা বন্ধ করে দিতে রাজি আছেন, তবে তার আগে সৌদি আরব ও তার মিত্রদেরকে ইয়েমেনে আগ্রাসন বন্ধ করতে হবে।#

  

পার্সটুডে/ বাবুল আখতার/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।