সৌদি আরবের জেদ্দায় হারামাইন হাই-স্পিড রেল স্টেশনে আগুন
https://parstoday.ir/bn/news/west_asia-i74073-সৌদি_আরবের_জেদ্দায়_হারামাইন_হাই_স্পিড_রেল_স্টেশনে_আগুন
সৌদি আরবের জেদ্দার হারামাইন হাই-স্পিড রেল স্টেশনে আগুন লেগেছে। সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ আজ (রোববার) এ তথ্য জানিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২৯, ২০১৯ ১৪:২৯ Asia/Dhaka
  • সৌদি আরবের জেদ্দায় হারামাইন হাই-স্পিড রেল স্টেশনে আগুন

সৌদি আরবের জেদ্দার হারামাইন হাই-স্পিড রেল স্টেশনে আগুন লেগেছে। সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ আজ (রোববার) এ তথ্য জানিয়েছে।

 তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায় নি। অগ্নিকাণ্ডের কারণ জানা যায় নি।

সৌদি আরব গত বছরের সেপ্টেম্বরে হাই স্পিড রেল লাইন উদ্বোধন করে। সাড়ে চারশ' কিলোমিটার দীর্ঘ এই রেল লাইনটি পবিত্র মক্কা ও মদিনার মধ্যে সংযোগ স্থাপন করেছে। হারামাইন রেল স্টেশন নির্মাণে ব্যয় হয়েছে ৬৭০ কোটি ইউরো।#

পার্সটুডে/এসএ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।