ইরানে হুথি মুখপাত্র; পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আব্দুসসালাম
https://parstoday.ir/bn/news/west_asia-i74792-ইরানে_হুথি_মুখপাত্র_পররাষ্ট্রমন্ত্রীর_সঙ্গে_সাক্ষাৎ_করলেন_আব্দুসসালাম
রাজনৈতিক উপায়ে ইয়েমেন সংকটের সমাধান করার আহ্বান জানিয়েছে ইরান। তেহরান বলেছে, যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করে ইয়েমেনের বিবদমান পক্ষগুলোর মধ্যে আলোচনা অনুষ্ঠানের যেকোনো প্রচেষ্টার প্রতি তেহরানের সমর্থন রয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৭, ২০১৯ ০৪:১১ Asia/Dhaka
  • শনিবার তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন আনসারুল্লাহ মুখপাত্র
    শনিবার তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন আনসারুল্লাহ মুখপাত্র

রাজনৈতিক উপায়ে ইয়েমেন সংকটের সমাধান করার আহ্বান জানিয়েছে ইরান। তেহরান বলেছে, যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করে ইয়েমেনের বিবদমান পক্ষগুলোর মধ্যে আলোচনা অনুষ্ঠানের যেকোনো প্রচেষ্টার প্রতি তেহরানের সমর্থন রয়েছে।

ইরান সফররত ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ সংগঠনের মুখপাত্র মোহাম্মাদ আব্দুসসালামের সঙ্গে এক বৈঠকে তেহরানের ওই অবস্থানের কথা ঘোষণা করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।তিনি ইয়েমেনের নিরীহ জনগণের ওপর গত প্রায় পাঁচ বছরের সৌদি আগ্রাসনের ফলে সৃষ্টি মানবিক বিপর্যয়ে গভীর দুঃখ প্রকাশ করেন। জারিফ ইয়েমেনের জনগণের ওপর চালানো এ গণহত্যা বন্ধ ও দেশটির ওপর থেকে অবরোধ প্রত্যাহার করে নেয়ারও আহ্বান জানান।

সাক্ষাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইয়েমেনে মানবিক ত্রাণ পাঠাতে তার দেশের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেন।

জারিফের সঙ্গে সাক্ষাতে ইয়েমেনের জনগণের সৌদি আগ্রাসন বিরোধী চেতনার প্রতি সমর্থন জানানোর জন্য ইরানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আনসারুল্লাহ আন্দোলনের মুখপাত্র আব্দুসসালাম।তিনি ইয়েমেনের সর্বশেষ পরিস্থিতি বিশেষ করে সংকট সমাধানের রাজনৈতিক উদ্যোগ এবং মানবিক পরিস্থিতি সম্পর্কে সংক্ষিপ্ত প্রতিবেদন তুলে ধরেন।

ইয়েমেনের পদত্যাগকারী ও পলাতক প্রেসিডেন্ট আব্দ্‌ রাব্বু মানসুর হাদিকে আবাার ক্ষমতায় বসানো এবং জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনকে নির্মূল করার লক্ষ্যে সৌদি নেতৃত্বাধীন বাহিনী ২০১৫ সালের মার্চ মাস থেকে ইয়েমেনে আগ্রাসন চালাচ্ছে। গত প্রায় পাঁচ বছরের আগ্রাসনে অন্তত ১৬ হাজার নিরীহ ইয়েমেনি নিহত হওয়া সত্ত্বেও সৌদি আরব তার কাঙ্ক্ষিত কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি।#

পার্সটুডে/এমএমআই/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।