সৌদি আরবে মার্কিন সেনা মোতায়েনের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করল রাশিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i75389-সৌদি_আরবে_মার্কিন_সেনা_মোতায়েনের_বিরুদ্ধে_হুঁশিয়ারি_উচ্চারণ_করল_রাশিয়া
সৌদি আরবে নতুন করে মার্কিন সেনা মোতায়েনের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া। মস্কো বলেছে, সৌদি আরবে মার্কিন সেনা মোতায়েনের কারণে এ অঞ্চলে উত্তেজনা আরও বেড়ে যাবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২১, ২০১৯ ১৪:৪০ Asia/Dhaka
  • হরমুজ প্রণালীতে মোতায়েন মার্কিন বিমানবাহী জাহাজ
    হরমুজ প্রণালীতে মোতায়েন মার্কিন বিমানবাহী জাহাজ

সৌদি আরবে নতুন করে মার্কিন সেনা মোতায়েনের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া। মস্কো বলেছে, সৌদি আরবে মার্কিন সেনা মোতায়েনের কারণে এ অঞ্চলে উত্তেজনা আরও বেড়ে যাবে।

গতকাল (বুধবার) রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ এ মন্তব্য করেন। এর আগের দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসকে সেনা মোতায়েনের কথা জানান। নতুন করে সেনা মোতায়েনের ফলে সৌদি আরবে মার্কিন সেনা সংখ্যা দাঁড়াবে তিন হাজারে।

মার্কিন কংগ্রেসের সিনেট এবং প্রতিনিধি পরিষদের প্রধানের কাছে লেখা এক চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, সেনা মোতায়েনের পাশাপাশি সৌদি আরবের রাডার এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, একটি এয়ার এক্সপেডিশন উইং এবং দুই স্কোয়াড্রন যুদ্ধবিমান মোতায়েন করা হবে।

এরইমধ্যে মার্কিন সেনাদের প্রথম দল সৌদি আরবে পৌঁছেছে এবং বাকি সেনা আগামী কয়েক সপ্তাহের মধ্যে পৌঁছাবে বলে ওই চিঠিতে জানানো হয়েছে। চিঠিতে পরিষ্কার করে বলা হয়েছে, যতদিন প্রয়োজন ততদিন এসব সেনাসদস্য মোতায়েন করা থাকবে। ট্রাম্প দাবি করেন, ওয়াশিংটনের এ পদক্ষেপের ফলে মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ রক্ষিত হবে। এছাড়া, ইসলামি প্রজাতন্ত্র ইরানের মোকাবেলায় মধ্যপ্রাচ্যে মোতায়েন করা সেনাদের শক্তি বাড়বে।#

পার্সটুডে/এসআইবি/২১