সৌদি বিমান হামলা কমে আসার কথা নাকচ করল হুথিরা
https://parstoday.ir/bn/news/west_asia-i75421-সৌদি_বিমান_হামলা_কমে_আসার_কথা_নাকচ_করল_হুথিরা
যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের উপর সৌদি আরবের বিমান হামলা শতকরা ৮০ ভাগ কমে গেছে বলে জাতিসংঘ যে বিবৃতি প্রকাশ করেছে তা নাকচ করে দিয়েছে ইয়েমেনের জনপ্রিয় হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ২৩, ২০১৯ ১১:১৫ Asia/Dhaka
  • ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি
    ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি

যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের উপর সৌদি আরবের বিমান হামলা শতকরা ৮০ ভাগ কমে গেছে বলে জাতিসংঘ যে বিবৃতি প্রকাশ করেছে তা নাকচ করে দিয়েছে ইয়েমেনের জনপ্রিয় হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা।

গতকাল (শুক্রবার) ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি বলেন, গত দুদিনে সৌদি বাহিনী যখন ইয়েমেনের উপর অন্তত ১২ বার বিমান হামলা চালিয়েছে তখন জাতিসংঘ এই মন্তব্য করলো।

গতকাল দিনের প্রথমদিকে ইয়েমেন বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত মার্টিন গ্রিফিথ দাবি করেন, সৌদি বাহিনী ইয়েমেনের উপরে বিমান হামলা নাটকীয়ভাবে কমিয়ে দিয়েছে।

গ্রিফিথ বলেন, ইয়েমেনের উপরে সৌদি আগ্রাসন শুরুর পর এই প্রথম টানা ৪৮ ঘন্টায় কোনো বিমান হামলা হয় নি। তিনি দাবি করেন, গত দুই সপ্তাহ ধরে ইয়েমেনের উপরে সৌদি আরবের বিমান হামলা শতকরা ৮০ ভাগ কমে গেছে। জর্ডানের রাজধানী আম্মানের কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে তিনি এই বক্তব্য দেন।#

পার্সটুডে/এসআইবি/২৩