ইয়েমেনিদের সঙ্গে সংঘর্ষে ৩ সেনা নিহতের কথা স্বীকার করল সৌদি
https://parstoday.ir/bn/news/west_asia-i75934-ইয়েমেনিদের_সঙ্গে_সংঘর্ষে_৩_সেনা_নিহতের_কথা_স্বীকার_করল_সৌদি
ইয়েমেনিদের সঙ্গে সংঘর্ষে তিন সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে সৌদি আরব। সৌদি সংবাদ সংস্থা 'এসপিএ' জানিয়েছে, ইয়েমেনের গণবাহিনী ও সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে তারা প্রাণ হারিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ১৪, ২০১৯ ১৪:০৯ Asia/Dhaka
  • সৌদি সেনা
    সৌদি সেনা

ইয়েমেনিদের সঙ্গে সংঘর্ষে তিন সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে সৌদি আরব। সৌদি সংবাদ সংস্থা 'এসপিএ' জানিয়েছে, ইয়েমেনের গণবাহিনী ও সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে তারা প্রাণ হারিয়েছে।

নিহত সেনারা হচ্ছেন নাসির আল হাদারি, ইয়াহিয়া মোহনেশি ও আব্দুল্লাহ আব্দুল্লাহ। ইয়েমেন সীমান্তবর্তী জিযান এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে বার্তাসংস্থাটি জানিয়েছে। তবে কোনো কোনো সূত্র জানিয়েছে, সংঘর্ষে সৌদি আরবের ছয় সেনা প্রাণ হারিয়েছে।

সৌদি বার্তা সংস্থা বলছে, চলতি ডিসেম্বর মাসের শুরু থেকে এ পর্যন্ত ইয়েমেনিদের সঙ্গে সংঘর্ষে ১০ সেনা নিহত হয়েছে। তবে ইয়েমেনি সূত্রগুলোর পরিসংখ্যান অনুযায়ী নিহত সৌদি সেনার সংখ্যা এরচেয়ে অনেক বেশি।

ইয়েমেনে আগ্রাসনের শুরু থেকেই নিজেদের ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের সংখ্যা প্রকাশে অনীহা দেখিয়ে আসছে সৌদি আরব। ২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনে আগ্রাসন চালাচ্ছে সৌদি আরব ও তার মিত্র দেশগুলো।#            

পার্সটুডে/এসএ/১৪  

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।