ইরাকে পাল্টা হামলার আশঙ্কায় দূতাবাস কর্মীদের সরিয়ে নিচ্ছে আমেরিকা
-
বাগদাদে মার্কিন দূতাবাস
ইরাকের বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে সরিয়ে নেয়া হয়েছে। গতরাতেই তাদেরকে দূতাবাস থেকে সরিয়ে একেবারে বাগদাদের বাইরে নিয়ে যাওয়া হয়েছে।
এছাড়া দূতাবাসের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। একই সঙ্গে ইরাকে আমেরিকার প্রধান দুই ঘাঁটি 'এইন আল আসাদ' ও 'কে-ওয়ান'-কে পূর্ণ প্রস্তুত রাখা হয়েছে।
মার্কিন বাহিনী ইরাকের হাশ্দ আশ শাবি'র কয়েকটি ঘাঁটিতে বিমান হামলা চালানোর পর পাল্টা জবাবের আশঙ্কা করছে।
ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ ও বিদায়ী প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদিসহ শীর্ষ নেতারা সেদেশের বাহিনীর ওপর মার্কিন হামলার প্রতিবাদ জানিয়েছেন।
গতকাল (রোববার) শেষ বেলায় এ বাহিনীর ইরাক ও সিরিয়ার সীমান্তবর্তী ৪৫ ও ৪৬ নম্বর ব্রিগেডের ওপর ড্রোন ব্যবহার করে হামলা চালায় মার্কিন বাহিনী।এসব হামলায় অন্তত ২৫ জন নিহত ও অপর ৫১ জন আহত হয়েছে।#
পার্সটুডে/এসএ/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।