বাগদাদের ইরান দূতাবাসের আকাশে মার্কিন হেলিকপ্টারের টহল: রিপোর্ট
https://parstoday.ir/bn/news/west_asia-i76394-বাগদাদের_ইরান_দূতাবাসের_আকাশে_মার্কিন_হেলিকপ্টারের_টহল_রিপোর্ট
ইরাকের রাজধানী বাগদাদের ইরান দূতাবাসের আকাশে একটি মার্কিন ব্ল্যাক হক হেলিকপ্টার টহল দিয়েছে বলে খবর পাওয়া গেছে। এর মাধ্যমে আমেরিকা ইরাকের আকাশসীমা লঙ্ঘন করেছে যা চলমান উত্তেজনাকে আরো তীব্র করতে পারে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ০৩, ২০২০ ০৪:২৩ Asia/Dhaka
  • ব্ল্যাক হক হেলিকপ্টার (ফাইল ছবি)
    ব্ল্যাক হক হেলিকপ্টার (ফাইল ছবি)

ইরাকের রাজধানী বাগদাদের ইরান দূতাবাসের আকাশে একটি মার্কিন ব্ল্যাক হক হেলিকপ্টার টহল দিয়েছে বলে খবর পাওয়া গেছে। এর মাধ্যমে আমেরিকা ইরাকের আকাশসীমা লঙ্ঘন করেছে যা চলমান উত্তেজনাকে আরো তীব্র করতে পারে।

ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী হাশদ আশ-শাবির ঘাঁটিতে ভয়াবহ মার্কিন বিমান হামলার জের ধরে বাগদাদের মার্কিন দূতাবাসের সামনে যখন প্রচণ্ড বিক্ষোভ হচ্ছিল তখন ওই মার্কিন হেলিকপ্টার ইরান দূতাবাসের আকাশে টহল দেয়।

হাশদ আশ-শাবির অন্যতম কমান্ডার আবু রেজা আল-নাজ্জারের বরাত দিয়ে লেবাননের আল-মায়াদিন নিউজ চ্যানল জানিয়েছে, মার্কিন ব্ল্যাক হক হেলিকপ্টারটি গত তিন দিন ধরে প্রতিদিন ২০ ঘন্টা ধরে বাগদাদের আকাশে টহল দিয়েছে।এর আগে বাগদাদের মার্কিন দূতাবাসের সামনে বিক্ষুব্ধ জনতার বিক্ষোভের সময় কুয়েত থেকে অতিরিক্ত ১০০ সেনা হেলিকপ্টারে করে এনে দূতাবাসের নিরাপত্তা রক্ষায় মোতায়েন করা হয়।

বিক্ষুব্ধ জনতার হামলায় মার্কিন দূতাবাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। 

গত রোববার ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী বাহিনী হাশদ আশ-শাবি’র কয়েকটি ঘাঁটিতে ভয়াবহ বিমান হামলা চালিয়ে অন্তত ৩০ জওয়ানকে হত্যা করে আমেরিকা। এর প্রতিবাদে ইরাকি জনতা প্রচণ্ড ক্ষুব্ধ হয় এবং তারা গত মঙ্গলবার বাগদাদস্থ মার্কিন দূতাবাসের সামনে ব্যাপক বিক্ষোভ দেখায়।

এক পর্যায়ে বিক্ষোভকারীরা দূতাবাসের দেয়ালের একাংশ এবং দূতাবাসের নিরাপত্তা চেকপোস্টে আগুন ধরিয়ে দেয়।তারা ‘আমেরিকা ধ্বংস হোক’ বলে স্লোগান দেয় এবং মার্কিন সেনাদের ইরাক থেকে বহিষ্কার করার আহ্বান জানায়।

সর্বশেষ বৃহস্পতিবার ইরাকের প্রধানমন্ত্রী আদিল আল-মাহদির আহ্বানে সাড়া দিয়ে মার্কিন দূতাবাসের সামনে থেকে সরে গেছেন বিক্ষোভকারীরা।#

পার্সটুডে/এমএমআই/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।