অবতরণের সময় তিন খণ্ড হয়ে গেল বিমান: নিহত ৩ আহত ১৫৭
https://parstoday.ir/bn/news/west_asia-i77232-অবতরণের_সময়_তিন_খণ্ড_হয়ে_গেল_বিমান_নিহত_৩_আহত_১৫৭
তুরস্কের পেগাসাস এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান ইস্তাম্বুলের ‘সাবিহা গকচিন’ বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে তিন খণ্ড হয়ে গেছে। এ ঘটনায় বিমানটির তিন যাত্রী নিহত ও ১৫৭ জন আহত হয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ০৬, ২০২০ ০২:৪৭ Asia/Dhaka
  • অবতরণের সময় তিন খণ্ড হয়ে গেল বিমান: নিহত ৩ আহত ১৫৭

তুরস্কের পেগাসাস এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান ইস্তাম্বুলের ‘সাবিহা গকচিন’ বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে তিন খণ্ড হয়ে গেছে। এ ঘটনায় বিমানটির তিন যাত্রী নিহত ও ১৫৭ জন আহত হয়েছেন।

বোয়িং ৭৩৭ মডেলের বিমানটি ১৭১ যাত্রী ও ছয় ক্রু নিয়ে তুরস্কের ইজমির শহর থেকে আকাশে উড়েছিল।প্রচণ্ড বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ার মধ্যে বাতাসের গতির দিকে অবতরণ করতে গিয়ে বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে।

ইস্তাম্বুলের গভর্নর জানিয়েছেন, আহত যাত্রীদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাতের এ দুর্ঘটনার পর সাবিহা বিমানবন্দরের সব ফ্লাইটের ওঠানামা স্থগিত রাখা হয়।

তুরস্কের যাত্রীবাহী বিমানটির ২০ যাত্রী ছিলেন বিদেশি। নিহত তিন জনই তুরস্কের নাগরিক।তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী দাবি করেছেন, তিনজন হওয়া ছাড়া আহত আর কোনো যাত্রীর অবস্থা আশঙ্কাজনক নয়।#

পার্সটুডে/এমএমআই/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।