মার্কিন সাঁজোয়া যান চলাচলে সিরিয় সেনাবাহিনীর বাধা
https://parstoday.ir/bn/news/west_asia-i77819-মার্কিন_সাঁজোয়া_যান_চলাচলে_সিরিয়_সেনাবাহিনীর_বাধা
সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় কামিশলির উপকণ্ঠে মার্কিন সেনাদের সাঁজোয়া যান চলাচলে বাধা দিয়েছে সেদেশের সেনাবাহিনী।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
ফেব্রুয়ারি ২৮, ২০২০ ১১:৪০ Asia/Dhaka
  • মার্কিন সাঁজোয়া যান চলাচলে বাধা
    মার্কিন সাঁজোয়া যান চলাচলে বাধা

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় কামিশলির উপকণ্ঠে মার্কিন সেনাদের সাঁজোয়া যান চলাচলে বাধা দিয়েছে সেদেশের সেনাবাহিনী।

সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা সানা আজ সকালে আরও জানিয়েছে,কামিশলির হামু গ্রামে সিরিয় সেনারা তাদের চেক পোস্টে মার্কিন সেনাদের ১১টি হামভি সাঁজোয়া যান চলাচলে বাধা দিয়েছে।হামু গ্রামের বিক্ষুব্ধ অধিবাসীরা মার্কিনীদের ওইসব সাঁজোয়া যানের ওপর পাথর নিক্ষেপ করে। পাথর নিক্ষেপের ঘটনায় মার্কিন সেনারা ওই এলাকা ছেড়ে যেতে বাধ্য হয়েছে বলে সানা জানিয়েছে।

এর আগেও সিরিয়ার হাসাকা প্রদেশের সেনা চেক পোস্টে সেদেশের সেনারা মার্কিনীদের চারটি সামরিক যান আটকে দিয়েছিল। ওই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মার্কিন সেনাদের সংঘর্ষ বেধে যায়। ওই সংঘর্ষে মার্কিন সেনাদের গুলিতে একজন সিরিয় নাগরিক নিহত এবং অপর একজন আহত হয়।

হোয়াইট হাউজের কর্মকর্তারা বহুবার ঘোষণা করেছে তাদের সেনাদের সিরিয়া থেকে প্রত্যাহার করে নেয়া হবে। তারা তাদের সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন না করায় সিরিয়াবাসী ক্ষুব্ধ হয়ে ওঠে এবং সিরিয়ার পূর্বাঞ্চলের অধিবাসীরা মার্কিন সেনাদের সঙ্গে সশস্ত্র সংঘর্ষে লিপ্ত হয়।#

পার্সটুডে/এনএম/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।