মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টিতে গুরুত্ব দিচ্ছে ইসরাইল
-
মার্কিন ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা
ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আইন আল-আসাদে ইসলামি প্রজাতন্ত্র ইরান সম্প্রতি যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে ইহুদিবাদী ইসরাইল। মার্কিন সাময়িকী নিউজ উইক এ তথ্য জানিয়েছে।
নিউজ উইক বলছে, ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর ইহুদিবাদী ইসরাইল এখন পাঁচ বছর মেয়াদি একটি পরিকল্পনা নিয়েছে যার আওতায় লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নিখুঁত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোকাবেলার চিন্তা করছে। এক্ষেত্রে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ব্যবস্থাকে বিঘ্নিত করা হচ্ছে ইসরাইলের প্রাথমিক লক্ষ্য। হিজবুল্লাহ হাতে নিখুঁত ও উন্নতমানের ক্ষেপণাস্ত্র থাকার অর্থ হচ্ছে যুদ্ধের ক্ষেত্রে তারা সুবিধাজনক অবস্থানে থাকবে।
নাম প্রকাশে অনিচ্ছুক ইসরাইলের একজন কর্মকর্তা জানান, “আগামী দিনগুলোতে মধ্যপ্রাচ্যে সবচেয়ে যার সাথে সঙ্ঘাত হওয়ার সম্ভাবনা সে হচ্ছে ইরান। এজন্য আমরা হিজবুল্লাহর নিখুঁত ও উন্নতমানের ক্ষেপণাস্ত্র উৎপাদন বিঘ্নিত করব।”
ইসরাইলের এ কর্মকর্তা বলেন, “আপনারা আগামী দিনগুলোতে শুনবেন হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র নিয়েই লড়াই হচ্ছে।”#
পার্সটুডে/এসআইবি/৩